“হে ইমাম! আমি আপনাকে ইমাম মেনে নিলাম । তাহলে আপনি নিশ্চয় জানেন সে জীৰিত না'মৃত। জীবিত হলে কোথায় সে? হাসান চোখ বন্ধ করে ধ্যানমগ্র হওয়ার ভান করে বসলো । বিচিত্র ভঙ্গিতে হাত নাড়তে লাগলো । তারপর ভালি বাজিয়ে বলতে শুরু করলো, কোথায় সে?..... ঠিক আছে ......... হ্যা... তুমি যেতে পারো ।' “সে. জীবিতই আছে" .-. হাসান মোরাকাবার ধ্যান থেকে জেগে উঠে বললো - “ওকে বায়” দেখা গেছে। “সে বলায় শহরের কোথায় আছে তা কি বলা যাবে?' - জিজ্ঞেস করলো । “আমীরে শহর আবু মুসলিম রাজীর কাছে হয়তো ওর সন্ধান পাওয়া যাবে। সুমনার সঙ্গে "সাবু মুসলিম রাজীর চেহারাও এক পলক দেখা গেছে।” হাসান অনুমান করে নিয়েছিলো সুমনা আবু মুসলিম রাজীর কাছে আশ্রয় নিয়েছে। তার অনুমান সত্য হয়নি এমন ঘটনা খুব বেশি ঘটেনি তার জীবনে । “আমার মেয়েকে কি আমি পাবো?” - মায়মুনা জিজ্ঞেস করলো । হ্যা অবশ্যই পাবে । “হে ইমাম! দয়া করে বলুন আমার আর কোন বাচ্চা কাচ্চা হবে কিনা?' হাসান আবার মোরাকাবায় বসার ধ্যান করলো। চোখ বন্ধ করে বিড়বিড় করে, হাসান অনেক্ষণ পর চোখ খুলে মায়মুনার স্বামী হাফিজ ইস্পাহানীকে বললো - “একটি বাচ্চার আশা পাওয়া গেছে। কিন্তু আমার জিনেরা যে পদ্ধতির কথা বলেছে সে্টা একটু বিপজ্জনক । এতে প্রাণ হয়তো নাও যেতে পারে। তবে আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করবো । কিন্তু বিপদের জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে ।' “আপনি এবার পদ্ধতিটা বলুন” - হাফিজ ইস্পাহানী বললো । 'এ কাজ তোমাকেই করতে হবে । আমি একটা কাগজে কিছু একটা লিখে কয়েক ভীজে বন্ধ করে তোমার হাতে দেবোঁ। কাল কবরস্থানে গিয়ে ধসে যাওয়া একটি কবর বের করবে । সঙ্গে একটি কৌদালও নিয়ে যাবে। কবরে নেমে অনুমানে তোমার শরীরের ওজন যতটুকু হবে ততটুকুই মাটি বের করবে । দুই বিঘত জায়গা মাটি খুড়বে। যাতে মোটামুটি একটা গর্ত তৈরী হয়ে যায়। মুরদার মাথা যেদিকে থাকে সেদিক থেকে গর্ত খুড়বে। মুরদার খুপড়িও নজরে পড়তে পারে । তাহলে আরো ভালো। তারপর এই কাগজটি গর্ভের ভেতয় রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে । ১১ দিন পর মায়মুনা তোমাকে সুসংবাদ শোনাবে ।” ২১০ ভ্ডখড/.2110001179.00910.
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।