এক প্রতিনিধি দল তার কাছে আসে । কাজ শেষ করে প্রতিনিধিদল চলে যায়। তবে আবু মুসলিম রাজী তা জানতে পারেন এবং হাসানের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা আঁচ করতে পারেন। আবু মুসলিম হাসানকে থেফতারের নির্দেশ দেন। হাসান ইবনে সবা টের পেয়ে রায় থেকে পালিয়ে যায়। নেযামুল মুলকের মানবিকতা, অনুগহ ও চেষ্টা চরিত্রের কারণে সে যখন সুলতান মালিক শাহের উপদেষ্টার পদ পেলো তখন তার কুচক্রী মনোভাব শতগুণ ফুলে ফেঁপে উঠলো । রায়তে তার ব্যক্তিগত জিনিসপত্র ও স্ত্রী-সন্তানদের নিতে এলে আবু মুসলিম রাজী তার রাষ্ট্রীয় পদপ্রাপ্তি সম্পর্কে জানতে পাঁরেন। তাই তিনি তাকে আর না ঘাটানোরই সিদ্ধান্ত নেন। সংবাদ শোনায় ৷ তার বাবা তখন অন্তিম শয্যায় । “এখন আমি শান্তিতে মরতে পারবো” - আলী ইবনে আহমদ বললো- “আমি তোমাকে এ আসনেই দেখতে চেয়েছিলাম... এখন তোমার কাজ কি জানো? “জানি' - হাসান বললো" “সর্বপ্রথম নেযামুল মুলককে তার চেয়ার থেকে উঠিয়ে মালে থেকে সরিয়ে দেয়া এবং ওযিরে আজমের পদ দখল করা ।* “সাবাশ বেটা! তুমি দরজায় ঢুকে পড়েছো। এখন সবচেয়ে গুরুতৃপূর্ণ কামরাটি দখল করাই বড় কাজ। ...মনে রেখো বেটা! পাপের শক্তি অনেক বড় শক্তি। এর চেয়েও বেশি শক্তি নারী ও মদের নেশায় রয়েছে। এই দুই জিনিসের বদৌলতে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ও পরাক্রমশালী সমাটকেও তোমার পদতলে বসাতে. পারবে । কথা বলতে বলতে আলী ইবনে আহমদ হঠাৎ নড়ে উঠলো এবং তার অপবিত্র দেহ থেকে আত্মা বেরিয়ে গেলো। কিন্তু সে তার ইবলিসি ও শয়তানীর অশরীরী আত্মাটি তার ছেলের দেহে স্থানান্তর করে গেলো । সস সস হাসান ইবনে সবার আজ প্রায় বিশ একুশ বছর আগের কথা মনে পড়ছে । যখন তার বাবা তাকে ইমাম মুওয়াফিকের কাছে পাঠানোর আগে এক ইসমাঈলী পাপ্তা আহমদ ইবনে আতাশের কাছে নিয়ে গিয়েছিলো । কোন মানুষ প্রথমে আপনা থেকেই পাপের' পথে পা বাড়ায় না, অন্যের পাপ স্পর্শেই তাকে পাপাসক্ত করে এবং কোন মানুষ নিজে নিজেই খোদাতীরু ও আত্মিক পরিশুদ্ধি পায় না; পরিবেশ ও কিছু মানুষের সমব্িত 'প্রভাবই তাকে পূর্ণ মানবরূপে নির্মাণ করে বা বিপণগামী করে ছাড়ে । হাসান ইবনে সবার জীবনের ভিত্তি সেদিন থেকেই এক.বিশেষ সাচে “নির্মাণ শুরু হর যেদিন তার বাবা তাকে আবদুল মালিক ইবনে আতাশৈর কাছে নিয়ে গিয়েছিলো | ২১ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।