“ওরা উবায়দী' - হাসান বললো - কিন্তু পরিচয়- দেয় ইসমাঈলি বলে। তুমি কোন ফেরকার ভাইঃ . “আমি এক আল্লাহকেই মানি, যার কোন শরীক নেই। তার শেষ কথা কুরআনকে মানি এবং মানি তার শেষ নবী রাসূলুল্লাহ (স)কে। যার মাধ্যমে আল্লাহর কালাম আমাদের পর্যন্ত পৌছেছে। এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না। ফেরকা টেরকা তো পরের কথা!" রায় কেন যাচ্ছো? “আমীর আবু মুসলিম রাজীর কাছে যাবো । তিনি আল্লাহর অনুগত এক হাকিম ।' “সেখানে তোমার কি কোন কাজ আছে? “উনাকে আমি কিছু জরুরী তথ্য দেবো । খালজান গিয়েছিলাম আমি । সেখানে বড় ভয়ারহ এক ফেরকা মাথা তুলছে। আহমদ ইবনে গুতাশ নামে এক লোক খালজান দখল করে নিয়েছে। সে নাকি জাদুকর বা তেক্কিবাজ। কেল্লা শাহদর ও খালজানের মধ্যবর্তী এক পাহাড়ে নাকি খোদার এক দূত এসেছিলো । সে এলাকার লোকেরা তাকে দেখতেই খোদার দূত বলে মেনে নেয়। সেই দূতের নাম না-কি হাসান ইবনে .সবা। আপনার সমনাম। আমি তো বলবো এটা আপনার নামের বেয়াদবী। আপনি তো আল্লাহর প্রিয় বান্দা । “তুমি তার ভুল নাম শুনেছো। তার আসল নাম আহসান ইবনে সবা। লোকে তাকে হাসান ইবনে সবা বানিয়ে দিয়েছে । “যাক ভালোই হলো। তার আসল নাম শুনে আমার পেরেশানী কমলো । আপনার নামের বেয়াদবী হচ্ছে না।-শুনেছি সেই আহসান ইবনে সবার মুখে এমন জাদু আছে যে-পাঞ্ধরকে মোম খানিয়ে দেয়। সে আর আহমদ ইবনে গুতাশ লোকদেরকে নিয়ে এক ফৌজ তৈরী করে নিয়েছে। অবশ্য নিয়মিত ফৌজ না । লোকদেরকে বাড়ি থেকে ডেকে এনে-বর্শাবাজি, তলোয়ার চালনা ও তীরন্দাধি এবং ঘোড়সওয়ারী শিক্ষা দেয় ।” “আবু মুসলিম রাজীকে এদের ব্যাপারেই জানাবে? সা হযরত! সুলতান মালিক শার কাছেও যাবো আমি। এই বাতিল ফেরকা খতম করে দেয়ার জন্য তাকে আমি উক্কে দেবো । আমি আরো জেনেছি এরা অনেক দিন ধরে কাফেলা লুট করছে। অলংকারাদি এবং মালপত্র তো লুট করেই, যুবতী মেয়েদেরও ধরে নিয়ে যায়। আট দশ বছরের বাচ্চারাও রেহাই পায় না। তারপর তাদের কুৎসিত উদ্দেশ্য চরিতার্থের জন্য ওদেরকে প্রশিক্ষণ দেয়। অলংকারপত্রও এ কাজে ব্যবহার করে ওরা ।' “আমি জানি, ওরা ভয়ংকর লোক ।” হাফিজ ইম্পাহানীর মুখে নিজের নাম শুনে হাসান ইবনে সবা মোটেও চমকালো না। বরং তার কথার সমর্থনে আহমদ ইবনে গুতাশকে গালমন্দ করতে লাগলো । “আমার একটি আর্জি আছে হযরত! অনুমতি পেলে" ....... হাফিজ ইস্পাহানী করুণ গলায় বললো । ২০ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।