Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

শুধু এক শর্তে তা করতে পারি। নিজেদের চিন্তা চেতনা সব আমার কাছে সোপর্দ করতে হবে এবং তোমাদের নিজেদেরকে আমার হাতে ছেড়ে দিতে হবে 1 “ছেড়ে দিলাম । আপনি যে হুকুমই করবেন আমরা মা মেয়ে মেনে নিবো ।' “তাহলে শোন! আমি যখন এখান থেকে যাবো আমার সঙ্গে তোমরাও যাবে ।" “অবশ্যই যাবো হুজুর! - মেয়ের মা বললো। “আজই ছিলো তোমার শেষ নাচের দিন। এখন তোমার আসল জীবন শুরু হয়ে গেছে। গিয়ে শুয়ে পড়ো। সকালে অসুখের ভান করে পড়ে থাকবে । কেউ তোমাকে নাচতে নিতে এলে ব্যথার আর্তনাদ তুলে আমার কথা বলবে, উনাকে ডাকো তিনি আমার চিকিৎসা করবেন। আমি এসে এমন রোগের কথা বলবো যে, ভয়ে কেউ তোমার কাছেও খেষবে না।' নর্তকী ও নর্তকীর মা চলে যাওয়ার পর হাসানের দুই সঙ্গী কামরায় ঢুকলো । “আমার তৃণীরে আরেকটা তীর ভরেছি। এই নর্তকী মেয়ে এবার বড় বড় শাহবাজ শাহজাদাদের শিকার করবে ।' “তাহলে কি সে আমাদের সঙ্গে যাচ্ছে?' - এক সঙ্গী জিজ্ঞেস করলো । “মা মেয়ে দু'জনেই যাচ্ছে। তবে লুকিয়ে টুকিয়ে নিতে হবে ওদের ।" “সে ব্যবস্থা হয়ে যাবে ।” এ হাহ হলবের দ্বিতীয় দিন। হাসানের কামরার বাইরে তার সাক্ষাৎ প্রার্থীদের ভিড় জমে গেলো। “ইমাম ইবাদতে মশগুল" এই বলে লোকদের কামরায় ঢুকতে দেয়া হচ্ছিলো না। অনেকক্ষণপর এক দম্পতিকে ঢুকতে দেয়া হলো । এরা ছিলো ইস্কান্দারিয়া থেকে হাসানের চোখে পড়ে । সেই মহিলা ও তার স্বামী কামরায় ঢুকেই ঝুঁকে-গড়ে হাসানকে অভিবাদন জানালো । “বসো ভাই বসো' - হাসান একথা বলে স্বামীটিকে জিজ্ঞেস ফরলো-- “তোমরা গিয়েছিলে কোথায়ঃ আর গন্তব্যই বা কোথায়? “আমাদের পরবর্তী গন্তব্য রায়” - স্বামীটি বললো - “আমি আসলে ইম্পাহানী। আমার নাম হাফিজ ইন্পাহানী। রুজির পিছু পিছু অনেক সফর -করেছি। ওপরওয়ালা দিয়েছেনও আমাকে ঝুলি ভরে। আর অসংখ্য দেশে সফর করেছি জানার খোজে, জ্ঞানের খোজে । মিসরে দু'জন আলেমকে দেখেছি, জ্ঞানের সমুদ্র ।'আমি আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম সেই আলেমদের কাছে। কিন্তু জ্ঞানকে তারা সংকীর্ণ কৌটায় বন্ধ করে রেখেছে ।' ২০৭ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।