“একটি দুর্গ দেখছো তুমি ।' নর্তরী মেয়েটি নীরব হয়ে গেলো। হাসান তার চোখে চোখ রেখে একথা কয়েকবার বললো - “তুমি একটি দুর্গ দেখছো ।* হ্যা একটি দুর্গ দেখা যাচ্ছে। “সে দুর্গে তোমার নিজেকে তুমি দেখছো" - হাসান দূরাগত স্বপ্রের আওয়াজে একথা কয়েকবার বললো । “দেখো, দেখো মা! আমি আমার নিজেকে দেখছি" - নর্তকী বাচ্চাদের মতো কলকল কণ্ঠে বলে উঠলো । “নিজেকে নিজে কি অবস্থায় দেখছো?” “চারটি মেয়ে । যেন রূপবতী শাহজাদী । আমার পোশাকও ওদের মতো । ফলে ফলে ভরা বাগানে ওরা হেসে খেলে বেড়াচ্ছে। হাসান নর্তকী মেয়ের চেহারা ছেড়ে দিয়ে কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে বুইলো। মেয়েটি তীব্র দৃষ্টিতে তার চোখের পলক ফেললো এবং মাথা নামিয়ে নিলো। খন মাথা উঠালো তার চেহারা বিস্বয়ে অভিভূত । বিস্ফারিত চোখে তাকাতে লাগলো কখনো হাসানের দিকে কখনো তার মার দিকে । পেরেশান হয়ে জিজ্ঞেস করলো, . আমি কোথায় চলে গিয়েছিলাম? এক অন্ধকার দিয়ে যেতে যেতে অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম ।' . “তুমি যে দুনিয়া দেখেছো সেটাই তোমার আসল জায়গা । এখানে যেখানে আছো টা সুন্দরের প্রতারণা । তোমার পরিণাম এখানে থাকলে খুবই মন্দ হবে ।.খোদা তোমার জন্য বড় মনোরম জায়গা লিখে রেখেছেন। মাকে বলো কি দেখেছো তুমি 2 আমি তোমাকে সে জায়গা দেখিয়ে দিয়েছি। মেয়ে তার মাকে সব বললো । কিনতু হুর! আমরা সে জায়গা পর্যন্ত গৌছবো কি করেঃ আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন নাঃ” মেয়ের মা জিজ্ঞেস করলো। “পারবো তবে করবো না, এর কারণও বলছি। মানুষ আল্লাহর দেয়া নেয়ামত পেয়ে সন্তুষ্ট হয় না। আমি আরো কয়েকজনকে এভাবে তাদের আসল স্থান দেখিয়েছিলাম এবং সে পর্যন্ত পৌছিয়েও দিয়েছিলাম । অল্প কিছু দিন পরেই ওরা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। এখন আমি কাউকে তার সম্পর্কে বলি না কিছু। তুমি হয়তো অক্ষমতা বাঁ পয়সার লোভে তোমার মেয়েকে এমন বিপজ্জনক পেশায় নামিয়েছো । কি কারণে যেন তোমার মেয়ের প্রতি আমার চোখ পড়লো । আমি তার আসল রূপ দেখলাম। কিন্তু তুমি তাকে ছন্মবেশ পরিয়ে রেখেছিলে । আমি তাকে তার স্থান পর্যস্ত পৌছাতে চাই। তুমি তার সঙ্গে থাকবে । ফিরে পাবে তখন তোমাদের হারিয়ে যাওয়া মান সম্মান।' “তাহলে আমাদের প্রতি কি দয়া করবেন নাঃ' _মেয়ের মা হাতজোড় করে বললো । ৯০৬ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।