ভেতরে ঢুকে গালিচার ওপর বসে গেলো । হারমোনিয়াম “ও তবলার তাল উঠতেই কামরায় অর্ধনগ্ন এক নর্তকী এমনভাবে প্রবেশ করলো য়েন স্বচ্ছ জলে সাতরে আসছে কোন জলপরী ৷ তারপর শুরু হলো উন্মাদ করে দেয়া সঙ্গীত আর মদমন্ত নৃত্য ! দস্তরখানে যারা খাবার খাচ্ছিলো তারা খাবার মুখে তুলতে ভুলে গেলো। এঁ যুবতী নর্তকীটি যেন সবাইকে হিপ্টোনোজিম করে ফেলেছে। কিন্তু হাসান ইবনে সবা তাকে পরখ করতে লাগলো অন্য নজরে । সে তার চোখে খুঁজতে লাগলো তার স্বার্থের কোন গুণ ৰা প্রতিভা । মাঝরাতের পর সঙ্গীত ও নৃত্যের মাহফিল শেষ হলে লোকজন চলে গেলো শ্রবং হাসান তার কামরার পালংকে এসে বসলো । সরাই মালিক পিছু পিছু এসে হাসানের সামনে হাঁটু মুড়ে বসে বললো, 'হ্জুর! আপনার খেদমতে কোন ক্রুটি করিনি তো?' “আমি এত কিছুই চাইনি। আমাকে যদি সাধারণ চাটাইয়ের ওপর বসিয়ে ডাল কুটি দিতে তবুও আল্লাহুর শুকরিয়া আদায় করতাম যে, তার এক বান্দা আমাকে কত সম্মান করেছে - আচ্ছা, তোমার কি বিশেষ কিছু বলার আছে না কোন পেরেশানীতে পড়েছো তুমি £ “হে. ঝড় প্রতিরোধকারী ইমাম! এই শহরে প্রথম শুধু আমার. সরাইখানাটাই ছিলো। সব যুসাফির আমার সরাইতে উঠতো । কিছু দিন দুই ইহুদী আরেকটি সরাইখানা খুলেছে। এরা যুসাফিরদেরকে শরাবও দেয় মেয়ে মানুষও দেয়। এতে আমার ব্যবসা পড়ে গেছে। আপনাকে খোদা এমন শক্তি” ..... 'এখন তার অবনতি ৰা তোমার উন্নতি দরকার এই তো? “সেটা আপনি যা করার করবেন । আমি চাই আমার ব্যবসাটি আগের মতো জমে উঠুক।' “জমে উঠবে । কাল একটি বকরী জবাই করে তার দুই বাহুর হাড় আমার কাছে নিয়ে আসবে । আর হ্যা, এ নর্তকীর মালিক কে?” “সে এক বুড়ির মেয়ে, প্রায়ই তাকে আমি বিশেষ অতিথিদের জন্য এখানে নিয়ে আসি। ওকে কি হুজুরের ভালো লেগেছে? হ্যা, তবে যা ভেবেছো তার জন্য নয়। তুমি যদি এর মাকে ডাকতে পারো 'তাহলে তার মেয়ে সম্পর্কে কিছু জরুরী কথা বলবো । এই মেয়ে তার দেহটাই চিনে। কিন্তু সে তার দেহের চেয়েও আরো অনেক উপযুক্ত ।' সরাই মালিক এক কর্মচারীকে নর্তকী ও নর্তকীর মাকে ডেকে আনতে বললো। সঙ্গে সঙ্গে ওরা ভেতরে এলো। সরাই মালিক আগেই নর্তকী ও তার মাকে হাসান ইবনে সবা সম্পর্কে যা কিছু জানে সব ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে। তখনই ওরা ব্যাকুল হয়ে হাসান ইবনে সবার সঙ্গে দেখা করতে চেয়েছে। কিন্তু এবার হাসানের ডাক পেয়ে ওরা যেন আকাশের চাদ-তারা পেলো । দু'জনেই কুকুর ভঙ্গিতে কামরায় প্রবেশ করলো । নর্তকী মেয়েটি তখনো তার নৃত্যের অতি সংক্ষেপিত পোশাকে ছিলো । হাসান মেয়েটিকে বললো, ২০৪ ডখ্৮্.2110001119.001
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।