“এই সরাইতে শুধু মুসলমানরাই আসে না কি?' “ না জনাব! সবার জন্য এর দরজা উন্মুক্ত । এটা একটা দুনিয়া। সব ধর্ম, বর্ণ, জাতির লোকেরা এখানে আসে । কিছু দিন থেকে চলে যায়। আপনার যতো আল্লাহর ওয়ালীরাও- যারা অদৃশ্যের জ্ঞান রাখেন- তারাও কখনো কখনো পায়ের ধুলো দিয়ে যান। এখন কি আমার আসল মতলবটা বলে ফেলবো?" অনুমতির প্রয়োজন নেই।' “আজ রাতে আমার ওখানে নিমন্ত্রণ গ্রহণ করুন। আর আপনার জন্য আলাদা কামরার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে ওই কামরায় চলে আসুন । হাসানরা ওই কামরায় গিয়ে দেখলো তাদের জন্য বিরাট আলীশান ব্যবস্থা । পুরো কামরা জুড়ে ইরানী গালিচা, রেশমী পর্দা জানালা আর দরজায় ঝুলানো । ওপরে ফানুস । অর্ধেকের চেয়ে বেশি অংশ কামরার ভেতর ফাঁকা । দস্তরখানায় গিয়ে বসলো ওরা । আরো তিন চারজন অতিথি ছিলো দরম্তরখানায়। “আপনার মেজাজ এবং রুচি কি তা আমার জানা নেই। বেয়াদবীই হয়ে যায় কি-. না! আপনি কি নৃত্য গান বা গীটার সংগীত পছন্দ করেন? “কি ষনে করে একথা জিজ্ঞেস করছো তুমি?" “আপনি এত বড় বুযুর্গ হাস্তি! আল্লাহর যত কাছের আপনি আমরা তো তা কল্পনাও করতে পারবো না।' “আল্লাহ তার কোন বান্দার ওপর কোন নেয়ামত হারাম করেননি। নর্তকীর নৃত্য ভোগ করা হারাম নয় । হারাম ও নিকৃষ্ট পাপকাজ হলো তার দেহ ভোগ করা" ইসলাম কি অর্ধ উলঙ্গ নর্তকীর নৃত্য দেখারও অনুমতি দেয়?” হ্যা, ইসলাম জিহাদের ময়দানে প্রত্যেক মুসলমানের কাছে জান কুরবানী চায় এবং মুসলমানরা বীর বিক্রমে প্রাণ বিসর্জন দেয়। এজন্য ইসলাম প্রতিটি নেয়ামত ও টি ুযোদের জিনিসকে ভোগ করার অন্ত দিয়েছে ুলানকে। 'সেটা ইসলামের দুশমনরা ছড়িয়েছে' - হাসান সরাইয়ের মালিককে বীধা দিয়ে বললো - “ইহুদী খ্রিষ্টানরা যখন দেখলো অল্প সময়ের মধ্যেই ইসলাম অর্- বিশ্বে জনপ্রিয় হয়ে গেছে তখন তারা ইমাম ও খতীবের বেশে এসব ভিত্তিহীন কথা ছড়িয়ে দিয়েছে যে, ইসলাম শুধু আত্মত্যাগই চায়। দুনিয়া কিছুই নয়। শুধু আল্লাহর অনুগত থাকার নাম ইসলাম ।' এভাবেই হাসান ইবনে সবা মন্দ ও অগ্লীলতা মানুষের মধ্যে উষ্কে দিয়ে মানুষকে তার ফেরকায় ভেড়াতে থাকে। খাদেম দ্রনত বাইরে চলে গেলো । সঙ্গে সঙ্গে চার পাচজন তবলা ও টোল-বাদক ২০৩ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।