Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

১৫ হলবে হাসান ও তার দুই সঙ্গীর সঙ্গে আরো সাত আটজন যাত্রী নামলো । এদের মধ্যে নেকাবে ঢাকা একটি প্রায় যুবতী মহিলাও নামলো । জাহাজের যেখানে শেষ গন্তব্য ছিলো ওদের সেখানেই নামতে হতো এবং সেখান থেকে সড়ক পথে সিরিয়ায় আসতে হতো ওদেরকে । জাহাজে হাসান ইবনে সবা থাকায় তাদের ভাগ্য সুপ্রসন্্ হলো এবং সড়ক পথের দীর্ঘ সফর থেকে বেঁচে গেলো। হাসানের চোখ গেলো সেই মহিলার দিকে । পর্দার আড়াল থেকেও তার শুল্র গোলাপ রাঙা চেহারা, হরিণ চঞ্চল চোখ, এক হারা ঝাজু শরীরের অভিজাত ভঙ্গি দেখে হাসান নিশ্চিত হলো এ নিশ্চয় কোন বড় ব্যবসায়ী বা. আমীর খান্দানের মেয়ে। এরা সবাই মিসরের সমুদ্র বন্দর সিকান্দারিয়া থেকে হলব পর্যন্ত হাসানের সহ্যাত্রী ছিলো। ঝড়ের তান্ডবে যখন জাহাজ ভীষণভাবে দুলছিলো হাসানকে তখন শান্ত ভঙ্গিতে হাসি মুখে বসে থাকতে দেখে ওরা তাকে প্রথমে পাগল ভেবেছিলো। পরে ঝড় থেমে গেলে যখন শুনলো ঝড় হাসান ইবনে সবার কারণে থেমেছে তখন তারা পরম শ্রদ্ধায় রুকুর মতো ঝুঁকে তাকে সালাম করলো আর হাতে চুমুও খেলো। এই সাত আটজন তো হাসানের মুরিদ হয়ে গেলো । কারণ হাসানের কারণে বেশি উপকার তো পেয়েছে ওরাই। সড়ক পথের দীর্ঘ সফর থেকে বেঁচে গেছে। হাসান ও তার দুই সঙ্গী হলবের এক সরাইখানায় গিয়ে উঠলো । হাসান ও তার দুই সঙ্গী পৃথক কামরা নিলো আর অন্য লোকেরা বড় একটি কামরায় উঠলো । সেই মেয়ে ও তার স্বামীও নিলো আলাদা কামরা ৷ হাসানরা গোসল করে এবং কাপড় চোপড় পরে তৈরী হয়ে খাবারের খুঁজে যাবে এমন সময় দরজায় টুকা পড়লো । দরজা খুলে দেখা গেলো সরাইয়ের মালিক দীড়িয়ে আছে। 'আপনার অতিথি সেবার সুযোগ পেয়ে আমি কি সৌভাগ্যবান হয়নি? - সরাইয়ের মালিক বললো - “আমি সরাইয়ের মালিক আবু মুখতার সাকাফী ৷ এইমাত্র আপনার সহ্যাত্রীরা জাহাজের..সেই অবিশ্বাস্য কাহিনী শোনালো। খোদার কসম! আপনি জাহাজে না থাকলে এরা আমাকে সেই ঝড়ের কাহিনী শোনাতে এখান্নে আসতো নাঁ। 'আরে সাকাফী! বসছো না কেন? কিন্তু এক সাকাফী তার দেশ ছেড়ে এত দূর চলে এলো কেন' - হাসান জিজ্ঞেস করলো। “আমার পূর্বপুরুষরা নাকি হাজ্জাজ বিন ইউসুফের বিরাগভাজন হয়েছিলো । তাদের কাউকে হত্যা করা হয়, কিছু দেশ থেকে পালিয়ে যায়। আর আমার বাপ-দাদাদের কেউ এদিকে এসে বসত গড়ে এবং এই সরাইখানা বানায় । বংশ পরম্পরায়, এটার মালিক এখন আমি । ২০২ ডখ্৮্.2110001179.001

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।