Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

শুরু হয়ে গেলো জাহাজের ভেতর হুড়োহুড়ি । প্রত্যেকেই জাহাজের পানি সেচতে লাগলো ৷ অনেকে হাহাকার করে প্রার্থনা করতে শুরু করলো। একমাত্র হাসান ইবনে সবা ব্যতিক্রম । এক কোণে নিশ্চিন্ত বসে মুচকি মুচকি হাসতে লাগলো । জাহাজের কাণ্তান তাকে দেখে তেড়ে এলো । এই তুমি কে? আমরা সবাই মৃত্যুর অপেক্ষায় বসে বসে হা হা করছি আর বসে বসে তুমি হাসছো। উঠো, পানি সেচো” - কান্তান চরম রেগে গিয়ে বললো । “ভয় পাওয়ার কিছু হয়নি । ঝড় থেমে যাবে । জাহাজ বা যাত্রী কারোই কিছু হবে না। খোদা আমাকে বলেছেন' - হাসান শান্ত কণ্ঠে বললো । পাগল যাত্রীর পাল্লায় পড়েছে ভেবে কাণ্ডান হাসানের কাছ থেকে কেটে পড়লো । একটু পরই ঝড় থেমে গেলো । সত্যিই জাহাজ-যাত্রীদের কারোই কিছু হলো না। জাহাজ শাস্তভাবে চলতে লাগলো । “তুমি কে ভাই? - কাণ্তান তার হাতের কাজ শেষ করে দৌড়ে এসে হাসানকে জিজ্ঞেস করলো। “আমি ঝড় আনতেও পারি থামাতেও পারি । 'জাহাজ চালাতে চালাতে আমি বুড়ো হয়ে গেছি। এমন কঠিন তুফানে কখনো কোন জাহাজকে আস্ত ফিরে যেতে দেখিনি । অথচ কত বড় মুজিযা- আমার জাহাজ আজ অক্ষত রইলো । “এটা আমার কিছু আমলের মুজিযা ।” “তোমাকে ভাই কিছু একটা দিতে চাই আমি । তুমি কি নেবে ৰলো?” “যদি সত্যিই আমাকে কিছু দিতে চাও জাহাজের রণ্থ পরিবর্তন করে আমাকে 'হলব' পৌছে দাও। আমি জাহাজে থাকলে হয়তো আরেকরার তুফান শুরু হবে। কাগ্ডান এমনিতেই আগের ঝড়ের তান্ডবে ভীত ছিলো । এবার আরো ভয় পেয়ে গেলো আরেক -বার ঝড়ের. সম্ভাবনা শুনে। কাণ্ডান জাহাজ ঘুরিয়ে হাসান ও তার দুই সঙ্গীকে হলব পৌছে দিলো । | *আঙ্ছা! তুমি জানলে কিভাবে ঝড়ে জাহাজের কিছুই হবে না' - জাহাজ থেকে নেমে তার এক সঙ্গী তাকে জিজ্ঞেস করলো। “আরে বেকুব! মাথা খাটাও। জাহাজ ডুবে গেলে কে বেচে থাকতো আমার কাছে কৈফিয়ত তলবের জন্য? আমি ভেবে দেখলাম ঝড় থেমে গেলে সবার মধ্যে আমার প্রভাব ছড়িয়ে পড়বে শ্রবং কাণ্ডানকে বাধ্য করতে পারবো আমাকে সিরিয়ার সমুদ্ব বন্দর হলব পৌছে দাও, এমনই তো হলো' - হাস্বান বললো। মূল হলবে সিরিয়ার কোন সমুদ্র বন্দর ছিলো না।-হলব থেকে ৬০ মাইল দূরে ইফতাকিদ্রায় হলবের বন্দর। জাহাজ নোঙ্গর করে কাগ্তান হাসান ও তার সঙ্গী এবং আরো কয়েকজন যাত্রীকে নামিয়ে দিলো হলবে। ২০১ ড/্৮৬.211001119.001

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।