মেয়েকেও তার স্বার্থে ব্যবহার করলো । এর সঙ্গে আবার প্রশাসনকে সে পরামর্শ দিতে শুরু করলো, সেলজুকি সালতানাত দখল করতে যেন চেষ্টা চালায় । সে ভবিষ্াণী শোনাতে থাকে তারা এতে কামিয়াব হবেই। উবাইদী প্রশাসন এটাই দেখতে চাচ্ছিলো যে, এ লোক আসলে এখানে কি করতে এসেছে। যে ইসমাঈলী দুই মুবাল্লিগ তাকে মিসর পাঠিয়েছিলো উবাইদী প্রশাসনের সঙ্গে তাদের কোন সম্পর্ক ছিলো না। এরাও মিসর ফিরে এলো এবং হাসানকে ডেকে পাঠালো । হাসান তাদের সাক্ষাতে চলে গেলো। উবায়দী গুপ্তচররা এবার হাসানের আসল পরিচয় পেয়ে গেলো এবং প্রশাসনকে জানালো এই লোকের গতিবিধি শুধু সন্দেহজনকই নয় বিপজ্জনকও । হাসানের আসল পরিচয় ভালো করে ফীস করলো তার প্রেমে হাবুডুবু খাওয়া সেই মেয়েটি । প্রশাসনের জন্য এতটুকুই যথেষ্ট এবং এটাই তারা জানতে চাচ্ছিলো। হাসান সেদিন এ মেয়েকে সঙ্গে নিয়ে বদ্ধ এক ঘরে শরাব পান করছিলো । আচমকা কামরার দরজা খুলে গেলো বিকট আওয়াজে এবং ধুপধাপ করে হাতে হাতকড়া নিয়ে ভেতরে ঢুকলো কয়েকজন সৈনিক । কোন কথা না বলে হাসানের হাতে হাতকড়া লাগিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেলো । হাসান কিছু বুঝে উঠার আগেই তাকে হেঁচড়াতে হেঁচড়াতে শহরের কয়েদখানায় নিয়ে গেলো। এরপর তাকে বলা হবে কি-না বা ছাড়া হলেও কবে ছাড়া হবে তা বলা যাচ্ছে না।' হাসান কিছুই বললো না। শুধু কয়েদখানার দরজায় দীড়িয়ে চিৎকার করে বললো, “শুনে নাও তোমরা! তোমাদের ধ্বংসের সময় এসে গেছে উবায়দীরা! যারা হাসানের একথা শুনলো তাদের মধ্যে কেমন ভীতি ছড়িয়ে পড়লো.। হুকুমত পর্যন্তও পৌছলো এ খবর । & যে বলা হয় শয়তানকে আল্লাহ বড় বড় সুযোগ দেন, হাসান ইবনে সবার বেলায় তা পুরোপুরি সত্ম হলো । যে কয়েদখানায় তাকে বন্দি করা হয় তার নাম “দিময়াত দুর্গ” । দুর্গটি অনেক প্রাচীন এবং ভীষণ নড়বড়ে। যে রাতে হাসানকে সেই কয়েদখানায় বন্দি করা হয় সে রাতে দুর্গের সবচেয়ে বড় বুরুজটি ভেঙ্গে পড়লো । কেউ দেখলো না কি কারণে বুরুজটি ভেঙ্গেছে। সবার মধ্যে প্রচণ্ড ভীতি ছড়িয়ে পড়লো যে, এটা হাসান ইবনে সবার বদ দুআর পরিণাম । মিসরের সুলতানের কানে এটা পৌছতেই হুকুম দিলেন, এ লোককে মিসর থেকে বের করে দাও । মিসর. সমুদ্র বন্দরে হাসান একটি জাহাজ পেয়ে গেলো। যদিও এর সমস্ত যাত্রী খ্রিষ্টান । তবুও তাকে ও তার সঙ্গী দু'জনকে জাহাজে নিলো। : জাহাজ যখন মাঝ সমুদ্রে পৌছলো প্রচণ্ড সামুদ্রিক তুফান শুরু হয়ে গেলো । জাহাজের পাল মাস্তুল ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো । এক দিক দিয়ে জাহাজে ঢুকতে লাগলো পানি। যে কোন মুহূর্তে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো ৷ ২০০ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।