Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“তাহলে তো তাকে হত্যা করা জরুরী । আমাদের জন্য. সে এখন আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। সেলজুকিদের সাথে হাত মিশালে আমাদের সব পেল ফীস করে দেবে ।' “এখান থেকে বের হওয়ার তোমার চমৎকার একটি সুযোগ এসেছে' -. আহমদ বললো- মিসরের দু'জন আলেম এসেছে । ওরা আমাদেরকে ইসমাঈলি বলে জানে। এজন্যই আমাদের মেহমান হয়েছে। ওরা এদের ফেরকার তাবলিগের জন্য এসেছে। ওরা আমাকে-বলেছে, এমন. বাকপটু ও চতুর লোক দরকার ওদের, যে ইসমাঈলি ফেরকার তাবলিগ করে মানুষকে এই ফেরকার দিকে ভেড়াবে।' “এতো আমার আগেরই পরিকল্পনা যে, মিসর গিয়ে সেখানকার প্রশাসনকে সেলজুকিদের ওপর হামলা চালাতে প্ররোচিত করবো এবং আশ্বাস দেবো, এখানে থেকে আমরা লোকবল ও অন্যান্য সহযোগিতা দেবো । আমাদের প্রথম শিকার সেলজুকি সালতানাত । এটা খতম করার পথ যুগম হলে যারা এর দখলে আসবে তাদের কোমর ভেঙ্গে দেবো আমরা ।' হাসান মিসরী দুই মুবাল্লিগকে তার কথার জাদু দিয়ে ভজিয়ে নিলো । তাদেরকে বললো, এই পরিস্থিতে এখানে প্রচার কাজ না চালিয়ে মিসরের কাজ আগে সেরে নেয়াই উত্তম। সে তাদেরকে এমন যুক্তি দেখালো যে, ওরা দু'জনেই তাকে সমর্থন রওয়ানা হয়ে গেলো । ৯ সস দুই মাস সফরের পর হাসান মিসর পৌছলো। সে প্রথমে মিসরের প্রশাসনের লোকদেরকে তার দিকে আকর্ষণ করলো । সে ওদেরকে বুঝালো সে অনেক বড় আলেমে এবং দেশের মন্ত্রী হওয়ার যোগ্য লোক। সে গায়েব সম্পর্কে জানে এবং সব ব্যাপারে ভরিষ্যদ্বাণীও করতে পারে। উবাইদীরাও কম চতুর নয়। একজন অপরিচিত লোকের এতগুলো পুণের কথা সঙ্গে সঙ্গে মেনে নেবে এত বোকা নয় ওরা । তবে ওরা এমনভাব দেখালো যে হাসানের প্রতি দারুণ মুগ্ধ । আবার গোপনে তার বিরুদ্ধে চরও লাগিয়ে দিলো । দারুণ সুন্দরী. এক মেয়েও গুগ্ডচর বাহিনীতে ছিলো। সে হাসানের সঙ্গে এমন গদগদে ভাব দেখালো যেন এক দেখাতেই সে হাসানের প্রেমে হাবুডুবু খাচ্ছে । হাসান বুঝলো না, তার কৌশলই এখন তার ওপর প্রয়োগ করা হচ্ছে উরাইদীদের সামনে সে এমন অভিনয় করলো যেন আকাশ মেলে এক ফেরেশতা মিসরে অবতীর্ণ হয়েছে । সে গোপনে তার দল বানাতে শুরু করলো এবং সেই ১৯৯ ডখ্৮৬.2110001119.001

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।