নেযামুলমুলক এখন উযীরে আজম 1 সুলতান আমাকে উধ্ীরে আজম বানিয়ে ফেলে ছিলেন। কিন্তু নেযামুল মুলক সুলতানকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেয়। সুলতান আমাকে বরখাস্ত করে শহর থেকে বের করে দেয়।” _ আ্বাবুল ফজল হাসানকে জিজ্ঞেস করলো সে এখন কি করতে চায়। হাসান বললো, “আমি সেলজুকি সালতানাতকে ধ্বংস করে দিতে চাই। তোমার মতো-বন্ধুর সাহায্য পেলে এঁ তুকী মালিকশাহ ও নেযামুল মুলককে আগে শেষ করবো” আবুল ফজল নীরব রইলো । এ সময় খানসামা দস্তরুখীন বিছালো। আবুল ফজল আলমিরা থেকে একটা বোতল বের করে তা থেকে সামান্য কিছু একটা পাত্রে চেলে হাসানকে দিয়ে বললো, “এটা পান করে নাও । “এটা কি? _ হাসান জিজ্ঞেস করলো । “এটা মেধাশক্তি বাড়ানোর এক ওঁষধ। এত দীর্ঘ পথ সফর করে তোমার মাথা অসাড় হয়ে গেছে। না হয় তুমি এমন উত্তুট উত্তট কথা বলতে না । তুমি মালিকশাহ ও তার ওষীরে আজমকে শেষ করে দেয়ার কথা বলছো । অথচ তুমি জানো, সেলজুকিরা না এলে ইসলামের মজবুত সৌধটি চিরতরে মিশে যেতো । মুসলমানরা এখন ৭২ ফেরকায় ভাগ হয়ে গেছে। মুসলমানদের ধ্বংস শুরু হয়ে গেছে। সেলজুকিরা এসে ইসলামের “ভিত্তিকে মজবুত করে দিয়েছিলো । পবিত্র কুরআনের নির্দেশ অনুযায়ী সবসময়ই উদ্মতের এক সুশীল জামাত থাকতে হবে৷ তারা সেই জামাতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। মুসলমান হয়েও তুমি যখন সেলজুকিদের ধ্বংস চাচ্ছো তাহলে বলতেই হয় কোন কারণে তোমার মাথা বিগড়ে গেছে। এই উষংটুকু খেয়ে নাও। দেমাগ তরতাজা হয়ে যাবে ।' হাসান. যে-বন্ধুর কাছে সাহায্য ও আশ্রয়ের জন্য এলো সেই তাকে পাগল ধরে নিচ্ছে সবচেয়ে বড় হতাশার ব্যাপার হলো তার বন্ধুটি 'সেলজুকিদের সমর্থকই নয়, ভীষণ অনুগত । হায় হায় আবুল ফজল যদি তার আসল বূপ ও থেফতারীর পরওয়ানা থেকে তার পালানোর ঘটনা জানতে পারে-তাহলে তো তাকে থেফতার করিয়ে দেবে। আবুল ফজলের হাত থেকে ওষধটুকু খেয়ে নিলো” হাসান । কথা আর না বাড়িয়ে খাবার খেলো । তারপর কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে লাগলো । বিদায় নিয়ে নিলো হাসান । সে আসলে পালানোর মতলবে ছিলো । আবুল ফজলের ঘর থেকে-সে খালজানের পথ ধরলো । সেখানে গ্রেফতারের শংকা থাকলেও আহমদ ইবনে গুতাশের সঙ্গে মিলে জরুরী ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে চাচ্ছিলো। দু'তিন দিন পথ চলে সে খালজান পৌছলো। নিখুঁত ছদ্বেশের কারণে আহমদ ইবনে গুতাশও তাকে চিনতে পারলো না। আহমদকে প্রথমে জিজ্ঞেস করলো-তার গ্বেফতারের বিপদ এখনো আছে না কেটে গেছে। তারপর সুমনার ব্যাগারে জিজ্ছেন করলো। তাকে জানানো হলো সুমনা আসেনি, সেখান .থেকে ফেরার হয়ে গেছে সে। ১৯৮ ডখ্৮্.2110001179.001
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।