Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

লোকেরা অনেক্ষণ এই শব্দ শ্বনতে পেলো । তারপর ধীরে ধীরে ঝড়ের শো শো আওয়াজের মধ্যে এই আর্তনাদ মিলিয়ে গেলো । মানুষ এই ভেবে ভয় পেলো যে, কোন সে যেন নুরুল্লাহ নয় । নুরুল্লাহর দেহ। “শাস্তি দাও শান্তি দাও' বলতে বলতে সেই দেহ দুই বাহু. ছড়িয়ে জঙ্গলে গিয়ে ঢুকলো । জঙ্গলের এক পাশে একটি ছোট খাল ছিলো । কিন্ত্রু আজকের বৃষ্টির ঢলে সেটি-বিক্ষুব্ধ নদীর আকার ধারণ করেছে। নুরুল্লার দেহ সেদিকে এগিয়ে গেলো। হঠাৎ একটি গাছের ডাল ভেঙ্গে নুরুল্লার মাথার ওপর পড়লো । নুরুণ্লা আগেই তো ঘোরের মধ্যে ছিলো । কোথায় যাচ্ছিলেন. সেই বোধ ছিলো না। এবার ভাঙ্গা ডালের আঘাতে বেইশ হয়ে পড়ে গেলেন একেবারে নতুন ফেঁপে উঠা নদীর তীরে । সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্োত এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো। ঝড় থেমে গেলো তোরেই। সকালে ভয়ে ভয়ে সুমনা খাটের নিচ থেকে বের হলো? বাইরে বের হয়ে কোথাও নুরুল্লার অন্তিত্ব টের পেলো না। ভেতরে তার ধক করে উঠলো । সেখান থেকেই. ছুটতে শুরু করলো এবং "আবু মুসলিমের বাড়িতে গিয়ে থামলো । আবু মুসলিমকে রাতের সব কথা শোনালো। সুমনাকে বললেন - “একটি সুন্দরী মেয়ে এত ক্ষমতাবান হয় যে, যে কারো ঈমানকে বরবাদ করে তার. ভেতরের শয়তানকে জাগিয়ে তুলতে পারে সে। কিন্তু যার ঈমান দৃঢ় শয়তান তার কিছুই করতে পারে না.......... এখন তোমার ইচ্ছা কি?' 'জগনার আললায়ে এসেছিলাম, আমি, আপনার আশ্রয়েই থাকতে চাই। আমার আরেকটা ইচ্ছা আছে আপনি একটু আগে বলেছেন, একটি সুন্দরী মেয়ে-যে কারো ঈয়ান নষ্ট করে-তার ভেতরের শয়তানকে উক্কে দিতে পারে৷ হাসান ইবনে সবাও লোকদেরকে, এবং দেশের আমীর উমারা-ওষীর নাধীরকে বশীভূত করার জন্য নারীদের এই শক্তিই ব্যবহার রুরে।.এই শক্তিকে নষ্ট করার জন্য আমি-কিছু একটা করতে চাই.। এরজন্য আমি আপনার ও প্রশাসনের সহযোগিতা, চাই। সুমনা কথাগুলো এক নিঃশ্বাসে বললো! সেদিনই শহরে একথা চাউর হয়ে গেলো যে, কাল রাতের ঝড়ে বদআত্মা বেরিয়ে ছিলো আর- "শান্তি দাও শান্তি দাও' - - বলে আর্তনাদ করে শহরময় বেড়িয়েছিলো। একথা আমীরে শহর আবু মুসলিম পর্যন্ত পৌছলে সুমনাও তা শোনে । আবু মুসলিমকে সেঁ জানায় নুরুল্লাহ্‌ বাড়ির আঙ্গিনায় দীঁড়িয়ে এসব বলছিলো । তারপর একথাই বলতে বলতে তার আওয়াজ মিলিয়ে যায় । তিন চার দিন পর শহর থেকে কিছু দূরে নুরুল্লার লাশ পাওয়া গেলো। ১৯৬ ডখ্৮্.2110001179.001

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।