এলে তখন এই রহস্যের পর্দা উন্মোচিত হলো যে, যে নারীকে আমি ঘৃণার প্রতীক জেনেছি সেই নারীর মধ্যেই রয়েছে ভালোবাসার ঝর্ণাধারা । তুমিই সেই উচ্ছাসিত বর্ণা। আমাকে দূরে সরিয়ে দিয়ো না" সুমনা! - সুমনাকে জোরে তার দিকে টানতে লাগলেন। “না মুরশিদ! আমি অসৎ থেকে সৎ পথে এসেছি। আপনিই এনেছেন এই পথে। তাই যে পথে থেকে আমি এসেছি সে পথে আপনি যাবেন না। আমাকে পথহারা করবেন না।' “আমার কথা বুঝার চেষ্টা করো সুমনা!” নুরুল্পাহ নেশাতুর গলায় বললেন- 'সামান্য সময়ের জন্য আমাকে হারিয়ে যেতে দাও। আমাকে তৃষ্কার্ত অবস্থায় ফিরিয়ে দিয়ো না।” একাধারে কয়েকবার আকাশ গর্জন করে উঠলো । সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি । ঝড়ের উন্মাদনা দরজার পাল্লা দুটি নিয়ে যেন নৃত্য শুরু করে দিলো। কান ফাটানো আওয়াজে পাল্লা দুটি একবার বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে। বাইরের মশালটিও নিভে গিয়ে চারধার করে তুললো নিকষ অন্ধকার | নুরুল্লাহ সুমনাকে আরেকবার নিজের দিকে টেনে আনলেন । সুমনা লাফিয়ে পিছু ইটলো এবং প্রচণ্ড শক্তি নিয়ে নুরুল্লার চেহারায় চড় কষালো । “মানুষকে তোমরা যে শয়তানের ভয়' দেখাও নিজেরাই তোমরা সে শয়তান" - সুমনা কার্পসতে কীপতে বললো । সুমনা এবার এক ঝটকায় পালক্কের এক কোণে লাফিয়ে চলে গেলো। সে ভেবেছিলো নুরুল্লাহ এবার তার ওপর ঝাঁপিয়ে পড়বে । অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না। নুরুল্লার পায়ের আওয়াজ পেলো সুমনা । কিন্তু সেটা সুমনার দিকে না গিয়ে দরজার দিকে যাচ্ছিলো । সুমনা সেখানেই ভীত পায়ে দাড়িয়ে রইলো। সে টের পেলো নুরুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেছে” সুমনা এবার আশংকা করলো, নুরুল্লাহ বাইরে দড়ি আনতে গেছে। দড়ি দিয়ে বেঁধে সরি দিয়ে খুন করবে এঁধার তাকে । সুমনা পালক্কের নিচে লুকিয়ে গেলো । প্র্ড ঝড় আর মুষলধারে বৃষ্টিতে বাইরের আঙ্গিনায় দুনিয়া ভেঙ্গে পড়ছিলো যেন। “আমাকে শান্তি দাও মাবুদ । পরিপূর্ণ মানুষ বানাও.আমাকে' - ঝড় বৃষ্টির শো শো আওয়াজের মধ্যে সুমনার কানে নুরুল্লার এই গর্জন পৌছলো। সুমনা খাটের নিচে আরো চেপে গেলো। অদৃশ্য এক উন্ুত্তা নুরুল্লাকে কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছিলো । মেঘের গুড়ুম গুডুম শব্দের ভেতরও শহরবাসী এই উঁচু আয়াজ শুনতে পেলো - 'আমাকে শান্তি দাও, আমি জুলে পুড়ে যাচ্ছি ..... ও আমার মাবুদ” . 22 , ঝড়কে বিনাশী করে দাও। সব ১৯৫ ডখ্৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।