০০ আজ আবু মুসলিমের উপহার দেয়া সেই বাড়িতে বসে আছেন নুকুল্লাহ। কিন্তু অপরিচিত কেউ তাকে এ মুহুর্তে দেখলে মানসিক রোগী ছাড়া আর কিছুই ভাববে না। তার অতীত এবং সুমনার সঙ্গে আজকের ঘটনা তাকে বেহাল করে দিচ্ছিলো। তিনি ভাবছিলেন, যে সুমনাকে তিনি অন্ধকার থেকে আলোতে, নোংরা কলুষ থেকে পরিচ্ছন্ন-সজীব জীবনে নিয়ে এসেছেন তাকে আজ প্রত্যাখ্যানের শব্দ শুনিয়ে গেলো। তীব্রবেগে উর্ধশ্বাসে ছুটস্ত ঘোড়ার মতো তার চোখের সামনে ভেসে উঠলো তার অনাদরের কৈশোরকাল। যেখানে নারীর অস্তিত্ব তার জন্য ছিলো অভিশাপ । তিনি প্রচণ্ড পিপাসা অনুভব করলেন। চাঁর দিকের বঞ্চনা-অতৃত্তি কাটা হয়ে তার কণ্ঠনালীতে বিধে যাচ্ছিলো । সেই কীটার আঘাত তার ভেতরে আগুনের ধাউ ধাউ শিখা জ্বালিয়ে দিলো। সেই শিখা যেন তার প্রজ্ঞাকেও তার জ্যোতির্ময় অভিব্যক্তিকে অঙ্গার করে দিলো । নিজের এক ঝটকায় উঠে দীড়িয়ে ছুটে গেলেন সুমনার কামরার দিকে। সুমনার মন আজ বড় অস্থির ছিলো। দরজা বন্ধ না করে সামান্য ভেজিয়ে সুমনা শুয়ে পড়ে এবং গভীর ঘুমে তলিয়ে যায়। নুরুল্লাহ ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে সুমনার খাটে গিয়ে বসে পড়েন। কামরা পুরোপুরি অন্ধকার ছিলো না। বাইরে মশালের আবছা আলো ভেতরে আসছিলো । আধো আলো আধো অন্ধকারে সুমনার ঘ্ুমস্ত অবস্থা বেশ রহস্যময় মনে হচ্ছিলো । নুরুল্লাহ নিজেকে সামলে রাখতে পারছিলেন না। তার কম্পিত হাত আস্তে আস্তে সুমনার দিকে বাড়তে থাকে । হঠাৎ আকাশে বন্তরপাত হয়। নুরুল্লাহ সন্ত্রস্ত হয়ে হাত পিছিয়ে নেন। যেন ছুরির সময় ধরা পড়ে গেছে চোর । যখন বুঝলেন এটা মেঘের গর্জন সাহস ফিরে পেলেন আবার । এবার সুমনার হাত ধরে ফেললেন। আবার আগের চেয়ে জোরে বন্তরপাত হলো । নুরুল্লাহ হাত না ছেড়ে আরো শক্ত করে ধরলেন। সুমনার চোখ খুলে গেলো এবং পর মুহূর্তেই উঠে বসে সবিল্ময়ে জিজ্ঞেস করলো, “আপনি? এখানে কেন? - সুমনার ঘাবড়ে যাওয়া গলা । “ভয় নেই সুমনা! - নুরুল্লাহ সুমনার হাত না ছেড়েই বললেন - 'আজ কেমন এক তৃষ্ণা আমাকে জ্বালিয়ে মারছে । এমন কখনো আমি অনুভব করিনি ।' সুমনা ভয় পেয়ে বসা অবস্থাতেই পিছিয়ে গেলো। নুরুল্লাহ সুমনার আরেকটি হাত ধরে আলতো হাতে নিজের দিকে টেনে নিয়ে এলেন.। অসহায় কণ্ঠে বললেন- _ “আমার নিজের মার স্নেহ, বোনের ভালোবাসা, কোন মেয়ের অনুরাগ কখনো পাইনি আমি । কোন মেয়ের গায়ে কখনো আমি হাত লাগাইনি। কিন্তু তুমি যখন কাছে ১৯৪ ডখ্৮্.2110001179.001
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।