Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

পরদিন রাতে ঘরের কাজ শেষ.করে মসজিদের দরজায় গিয়ে আবার দাড়ালো নুরুল্লাহ। প্রতি দিনের মতো খতীব মুসল্লীদের কিছু বলছিলেন। দরজার দিকে খতীবের চোখ যেতেই তাকে ইশারায় ডাকলেন । সে ভয়ে ভয়ে খতীবের কাছে গিয়ে বসলো । খতীবের কথা শেষ হলে লোকেরা চলে গেলো। খতীব তাকে জিজ্ঞেস করলেন, “দরজায় দীড়িয়ে কি করছিলে খোকা!" 'আপনার কথা শুনছিলাম । গতকাল বাইরে দীড়িয়ে শুনে গেছি'- -নুরুল্লাহ বললো । “মুসলমানঃ' “জানিনা । আমি এটাই জানতে চাই আমি কে? ধর্ম কি আমার? এক. শেখের ঘরে এখন নওকরী করছি।' খতীব নুরুল্লার কাছে তাব্র-মুনীব শেখের নাম শুনে বললেন, আরে এ লোক তো এক “বাতিনী ফেরকার লোক । মুখে বলে সে মুসলমান, কিন্তু সবাই জানে সে বেদীন।' “কাল থেকে তুমি আমার কাছে চলে এসো, এখন যাও' - খতীব মমতার সুরে বললেন নুরুল্লাকে। পরদিন থেকে খতীবের কাছে নুরুল্লার আসা যাওয়া শুরু 'হলো। ধীরে ধীরে খতীবকে সে তার মা-বাবা ও মাঝি মাল্লাদের কাহিনী শোনালো। খতীব তাকে বিশুদ্ধ ধর্মীয় শিক্ষা দিতে শুরু করলেন। নুরুল্লাও বেশ মনোযোগী হয়ে উঠলো । এক বছর পর সে. জানালো, শেখের নওকরী ছেড়ে মসজিদের কোন কাজে নিয়োজিত হতে চায়। খতীব এ প্রস্তাবে দারুণ খুশী হলেন। তাকে মসজিদের কাজে লাগিয়ে দিলেন।, নুরুল্লাহ খতীবের সংস্পর্শে রইলো দীর্ঘ পনের বছর। এসময়ের মধ্যে নুরুল্লাহ একজন পরিণত আলেম হিসেবে গড়ে উঠলো । খতীব যখন বিয়ে করেন স্ত্রীর প্রেম ভালোবাসা ও আদর সোহাগে তার জীরনটা পূর্ণ হয়ে উঠে। কিন্তু তিন বছরের মাথায় খতীবকে বেদনার সাগরে ভাসিয়ে তার স্ত্রী মারা যায়। খতীব তার স্ত্রীর স্মৃতি ভুলতে না পেরে আর কখনো বিয়ে করেননি। এই ঘটনা নুরুল্লার মনে খুব রেখাপাত করে। এভাবে শৈশব থেকেই তার ভেতরে নারীদের প্রতি এক ধরনের অনীহা জন্মাতে থাকে। তার ভেতরে গেঁথে যায় নারী-পাপের চিহ্ন হয়ে। কয়েক বছর পর খতীব মারা যান। খতীবের মৃত্যু নুরুল্লাকে এতই বিচলিত করে যে, মসজিদ ছেড়ে নুরুল্লাহ চলে য়ায় জঙ্গলৈ। কোন সূত্রে খবর পেয়ে খতীবের ভক্তরা জঙ্গলে গিয়ে নূরুল্লার কাছে ভিড় জমাতে থাকে | নুরুল্লাও তাদেরকে না ফিরিয়ে পাঠ দিতে থাকে। লোক মুখে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে নুরুত্লার নাম। এভাবেই আজকের নুরুল্লার কথা পৌছে আবু মুসলিম রাজীর কাছে। ধর্মীয় জ্ঞান ও আত্ম সাধনার সঙ্গে আবু মুসলিমের সম্পর্ক নাড়ীজাত। তিনি সেই প্রত্যন্ত জঙ্গলে গিয়ে নুরল্পার সঙ্গে সাক্ষাত করেন এবং তাকে দেখেই তিনি নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। এরপর আরেকদিন জঙ্গলে আলাদা সওয়ারী নিয়ে গিয়ে নুরুল্লাকে রায়- এ নিয়ে আসেন। শহরের পাশেই স্জাকে ছিমছাম একটি বাড়ি উপহার দেন। এখানে লোকেরা তার কাছে ছুটে আসনে গাড়) শয়তানের বেহেশৃত-১৩ ১৯৩ ডখ্৮৬.211001119.001

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।