ভেতর থেকে বন্ধ হয়ে গেলো। সে দরজায় টোকা দিতেই দরজা খুলে ছোট মালকীনন “কি চাই? “ঘরের ভেতর কে?” - নুরুল্লাহ এর দায়িত্ব মনে করে জিজ্ঞেস করলো । “তা জিজ্ঞেস করার তুমি কে? - চোখে আগুন ঢেলে মালকিন বললো । “আমি সাহেবের হুকুম পালন করছি। তিনি বলে গিয়েছিলেন ঘরে তুমিই একমাত্র পুরুষ । খেয়াল রেখো ঘরের ।' মালকিন তার গালে সজোরে এক চড় মারলো । চড়ের আওয়াজে-কামরার “এ আবার কে? “আমার পাহারাদার হয়ে এসেছে । চিরদিনের জন্য আমি তার মুখ বন্ধ করে দেবো আজ ।' যুবকটি নুরুল্লাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে মেঝেতে আছড়ে ফেললো । তারপর তার শাহরগের উপর পা রেখে খঞ্জর বের করলো । “আমি এর পেট ছিড়ে ফেলবো" - যুবক খঞ্জরের ফলা নুরুল্লার পেটে ধরে বললো- “এরপর এর লাশ কুকুরের সামনে নিয়ে ফেলবো । “আজকের মতো ওকে মাফ করে দাও । সে মুখ বন্ধ রাখবে । কখনো মুখ খুললে তার দু'হাত পা কেটে জঙ্গলে রেখে আসবো । তারপর শিয়াল কুকুরে তাকে ছিড়ে খাবে" - মালকিন বললো । পা থেকে মাথা পর্যস্ত নূরুল্লাহ থর থর করে কাপছিলো, এমন ভয় সে কখনো পায়নি। যেকোন আঘাতকেই সে ভীষণ ভয় পেতো । মাথা নিচু করে সে ওখান থেকে চলে এলো তার কামরায়। তার মুনীব ফেরার আগে সেই যুবক আরো দু'তিনবার তার মালকিনের ঘরে এলো । নুরুল্লাহ তার কামরায় নিঃশব্দে পড়ে থাকলো । মুনীব ফিরে আসার পরও তার মুখ খোলতে সাহস হলো না। এক রাতে তার মুনীব তাকে শরাবখানায় শরাব আনতে পাঠালো । সে এলাকার মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলো । এশার নামাযের পর মসজিদের খতীব মুসল্লীদের পাঠ দিচ্ছিলো ।.নুরুল্লার কানে খতীবের এই শব্দপ্চলো পৌছলো - “আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই ........ আমাদেরকে সেসব লোকের পথে পরিচালিত রুরো যাদের ওপর তোমার অনুগ্বহ বর্ষিত হয়েছে। তাদের পথে নয় যাদের ওপর. তোমার গজব নাধিল. হয়েছে” নুরুল্লাহ জানতো না এটা কুরআনের আয়াত। কুরআন কি তাই তো জানতো না সে। আয়াতটির কথা শুনে তার শুধু মনে হলো সেও সেসব লোকদের মধ্যে, যাদের ওপর খোদার গজব নাযিল হয়েছে। নুকুল্লার দাড়ানোর সময় ছিলো না । মুনীব শরাবের অপেক্ষায় বসে আছে। তাড়াতাড়ি শরাব কিনে সে ফিরে গেলো । তার মাথায় শুধু ঘুরছিলো খতীবের কথাগুলো । ১৯২ ডখ্৮৬.211001119.001
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।