ধরে ফেললো । কিন্তু মহিলা ততক্ষণে অনেক নেতিয়ে পড়েছে। বাচ্চাকে বেঁচে যেতে দেখে নিজেকে স্রোতের মধ্যে সপে দিলো এবং পলকেই অদৃশ্য হয়ে গেলো। সে মাঝি ও তার স্ত্রী বাচ্চাটি উট বকরীর দুধ পান করিয়ে লালন পালন করতে শুরু করলো। নাম রাখলো তার নুরুল্লাহ। তার চার পাঁচ বছর বয়স হতেই নৌকা পরিষ্কারের কাজে লাগিয়ে দিলো। নুরুল্লাহ যখন তার পরিচয় জানতে পারলো তার অবস্থা এমন হলো যেন সে পথহারা অসহায় মুসাফির । একদিন সে' বড় আমীর লোকের এক যাত্রীর বোঝা মাথায় করে তাকে তার সওয়ারী উটে তুলে দিলো । লোকটি তাকে সাধলো এক দীনারের একটি মুদ্রা । নুরু্লাহ দীনারে হাত দিতে ভয় পাচ্ছিলো। লোকটি অভয় দিয়ে বললো এটা তোমার প্রাপ্য। নুরুল্লাহ বললো - “এই দুনিয়ায় কারো কাছে আমার কোন প্রাপ্য নেই। দিনভর খেটে দু একটি রুটি আর রাতে এক ঝুপড়ির নিচে আশ্রয় পেয়ে যাই। ক্রান্তিতে হাত পা ধীর-হয়ে এলেই চড় থাঙ্সড় এসে পড়ে আমার গায়ে । এই দীনারটি নিয়ে ওদের ওখানে গেলেই ওরা কেড়ে নেবে আমার কাছ থেকে ।' “তোমার মা বাবা কোথায়? “ওই নদীর মাঝখানে । নুরুল্সাহ কয়েকদিন আগে যে কাহিনী শুনেছিলো তার সব শোনালো সেই আমীরকে । আমীর লোকটি তাকে রললো, “আমার সঙ্গে যাবে? রুটি কাপড় তো পাবেই। থাকার জন্য যথেষ্ট ভালো ঘর এবং পয়সাও পাবে ।' নুরুল্লাহ এই প্রথম কাউকে দেখলো, ঘে তার সাথে আদরের সুরে কথা বলেছে। ভালো থাকা খাওয়া ও পারিশ্রমিক পাওয়ার, যোগ্য মনে করেছে তাকে। নুরুল্লাহ লোকটির সঙ্গে চলে গেলো । লোকটি তাকে নিয়ে গেলো নিশাপুর। নিশাপুরের বিরাট এক শাহী হাবেলীর মালিক । লোকটির দুই স্ত্রী। একজন প্রৌোটা আরেকজন সদ্য যুবতী । একজন পরিচাবিকা আছে আগ থেকেই। সারা দিনে নুরুল্লাহর কাজ করতে হয় খুবই সামান্য । তার কাছে মনে হলো জাহান্নাম একদিন তার মুনীব নিজের প্রথমপক্ষের স্ত্রী ও. ছেলে মেয়েদের নিয়ে শহরের বাইরে কোথাও বেড়াতে গেলো । ঘরে রইলো তার দ্বিতীয় পক্ষের কম বয়সীস্ত্রী। পরদিন রাতে নুরুল্লাহ তার কাজ সেরে তার কামরায় যাচ্ছিলো । খট করে তার মনে হলো হাবেলীর আঙ্গিনা দিয়ে কেউ ভেতরে ঢুকেছে। সে এগিয়ে গিয়ে দেখলো এক যুবক তার ছোট মালকিনের কামরায় ঢুকছে। নুরুল্লাহ পৌছতে পৌছতে দরজা ১৯১ ডখ্৮৬.211001119.001
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।