রূপবতী নারীর, প্রতি .যে-কোন পুরুষের মুগ্ধ দৃষ্টি ভালোই পড়তে পারতো সুমনা ॥ কিন্তু তার উত্তাদের এ দৃষ্টিকে সে মেনে নিতে পারছিলো না। “সুমনা উঠো! আজ এতটুকুই থাক। এখন তুমি খাবার তৈরী করো" - নুরুল্লাহ- হঠাৎ তাকে ছুটি দিয়ে দিলেন। নুরুল্লাহ নিজের ভেতর অচেনা এক ঝটকা অনুভব করছিলেন। সুমনার মনও স্থিরি ছিলো না। এমন মহান একটি চোখের এমন কম্পিত দৃষ্টির দৃশ্য তখনো বিশ্বাস করতে পারছিলো না সে। সে নিজেকে এই বলে ভোলাতে চেষ্টা করলো যে এ তার ভুল ধারণা । তার নিজের মনের পাপ। সে এখনো সেই সুমনাই রয়ে গেছে। ছিঃ ছিঃ? সস সময় যেমন তীব্র স্রোতের মতো বয়ে চলে এর চেয়ে দ্রুত সুমনা তার মধ্যে এক পবিভ্র-সজীব এক পরিবর্তন অনুভব করলো। সে টের পাচ্ছিলো অশুভ নোংরা এক জাল থেকে বেরিয়ে আসছে। একদিন দুপুরে সুমনা একটু গড়াগড়ি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে । হঠাৎ চোখ খুলে দেখলো, তার উস্তাদ তার খাটের কাছে দীড়িয়ে সোজা চোখে তার দিকে তাকিয়ে আছে। সুমনার মনে হলো তার গালে ও চুলে কারো হাতের স্পর্শ লেগেছে। সে বিশ্বাস করতে পারছিলো না, এ তার পবিত্র উস্তাদের হাত । সঙ্গে সঙ্গে সে দীড়িয়ে গেলো। “আপনিই কি জাগিয়েছেন আমাকে?" - সুমনা ঠোটে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো । নুরুল্লাহ বিব্রত গলায় এমন উত্তর দিলেন যার মধ্যে হা না দুটোই ছিলো। সুমনার হাসি মুছে গেলো । নুরুল্লাহ মাথা নিচু করে কামরা থেকে বেরিয়ে গেলেন। সুমনা সেদিন খুব গণ্ীর হয়ে গেলো? নুরুল্লাও সন্ধ্যা পর্যন্ত নীরব রইলো । নীরব থাকা তার স্বভাব নয়। আসরের সময় প্রতিদিনের মতো কিছু লোক নুরুল্পার পাঠ নিতে আসলো । নুরুল্লাহ শরীর. ভালো নয় বলে তাদেরকে বিদায় করে দিলেন। তারপর আবার চুপচাপ । এশার পর নুকুল্পাহ্ একটা পাণুলিপি নিয়ে বসতেই সুমনা তার সামনে গিয়ে বসলো । “কি ব্যাপারঃ ঘ্মুবে না আজ? নুরতল্লাহ জিজ্ঞেস করলেন। “এখন নয় । আপনার কাছে একটু বসবো' - সুমনা বড় মোলায়েম গলায় বললো। 'তুমি দেখনি লোকদেরকে বিকালের পাঠ দিতে পারিনি আমি। মাথা ধরেছে। কথা বলতে কষ্ট হচ্ছে। আমার কালকের কোন কথা তোমার বুঝে না আসলে জিজ্ঞেস করে চলে যাও।' “হ্যা মুরশিদ! একটা ব্যাপার জিজ্ঞেস করার আছে। আপনি কখনো একথা বলেননি । আমার মাথায় এসেছে ।' ১৮৮ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।