এভাবে শুরু হলো নুরুল্লাহর কাছে সুমনার নতুন দীক্ষার জীবন। নুরুল্লাহর কাছে যখন পাঠ নিতে তার ভক্তরা আসতো সুমনা তখন কামরায় চলে যেতো । রাতে সুমনাকে নুরুল্ললাহ শক্ত করে বলে দিতেন ভেতর থেকে দরজা বন্ধ করে শুবে। ফজর সময় হলে সুমনাকে জাগিয়ে নামায পড়াতেন। ক্রমেই নুরল্পাহ অনুভব করলেন মেয়েদের প্রতি তার যে অনীহা ছিলো তা কমে যাচ্ছে। সুমনাও লক্ষ্য করলো তার উত্তাদের হাবভাব মাঝে মধ্যে অন্যরকম হয়ে খায় । নুরুল্পাহও.এজন্য ভাবিত নন। একদিন দুপুর বেলা সুমনা কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ে। তার চোখ বুজে আসতে থাকে । সুমনা কোন ক্রমে তার কামরায় গিয়ে দরজা না ভিজিয়েই শুয়ে পড়ে । একটু পর বাইরে থেকে নুরুল্লাহ.ফিরে আসলে প্রথমেই তার কামরার দিকে তার চোখ যায় । সুমনা চিত হয়ে অঘোরে ঘুমুচ্ছিলো। কপালের চুলগুলো লালাভ গালে তীর্যক হয়ে গড়াগড়ি খাচ্ছিলো । তার যৌবন তখন অনাবৃত । নুরুল্লার একপা দহলিজে চলে গেলো। তিনি পা পিছিয়ে আনলেন। কিন্তু তার ভেতরে অন্য কে যেন জেগে উঠেছে। সেই জেগে উঠা শক্তি তার পা ঠেলে এক কদম সাঙ্গনে গেলো । নুরুল্লার এবার পূর্ণ দেহ কামরার ভেতর । জেগে উঠা শক্তিকে নুরুল্লাহ চ্যালেঞ্জ করলেন । তার পা আর এগুলো না। সুমনা হয়তো স্বগ্ন দেখছিলো। তার দু'ঠোট' মুক্তার ছড়ার মতো হেসে উঠলো । মতোকুনার দীতের এক অংশ ভেসে উঠলো নুরুল্লার চোখে । আবার সেই শক্তিটা তাকে চেপে ধরে দুই কদম-সামনে নিয়ে গেলো । নুরুত্ত্রাহ চোখ বন্ধ করে ফেলেন। তিনি আর কিছু দেখতে চান না।.কিন্তু পিছু হটতে গিয়ে তার-পা আর নড়াতে পারলেন না। যেন অসাড় হয়ে সেখানে গেঁথে গেছে রক্ত-মাংসের শক্ত পাগুলো। “আপনি এখানে দীড়িয়ে যে হযরত! - নুরুল্লার কানে ভেসে এলো সুমনার ঘুম জড়ানো বিস্মিত গলা । নুরুল্লাহ চমকে উঠে চোখ খুললেন। সুমনা ধড়মড় করে. সোজা দীড়িয়ে.গেলো। নুরুল্লার প্রতি তীষণ শ্রদ্ধাবোধ সুমনাকে, সব সময় সমাহিত. করে রাখতো ৷ এজন্য সুমনা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলতে লাগলো- “কখন এসেছেন হযরত! কখন ঘুমিয়েছি টের পাইনি ..... আপনি নীরব কেন? আমার প্রতি কি ক্ষুব্ধ ......... “না নাং” - নুরুল্লাও ভাঙ্গা গলায় বললেন - “তোমার কামরার দিকে চোখ পড়তেই তোমাকে দেখলাম ..... না আমি কিছু মনে করিনি, ক্ষুন্ধও নই" - হঠাৎ ঘরেই তিনি দহ্বা লম্বা পা ফেলে কামরা থেকে বেরিয়ে গেলেন। দুই তিন দিন পর নুরুল্লার সামনে বসে সুমনা মাথা গুজিয়ে পাঠ নিচ্ছিলো। মাথার কাপড় তার নড়াচড়ার কারণে একটু সরে গেলো। তার রেশমী চুলের. একাংশ অনাবৃত হয়ে গেলো । সুমনা লক্ষ্য করলো তার গুরু বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেছেন। সে চট করে চোখ তুলে দেখলো তার উত্তাদের চোখ তার মাথার দিকে ঝুলে আছে। দু'এক সুহূর্ত পর দু'জনের চোখাচোখি হলো । নুরুল্লাহ কেঁপে উঠলেন যেন। ১৮৭ ডখ্৮৬.9110001179.001)
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।