আবু মুসলিম ফজরের পর.পরই লোক মাধ্যমে নুরুল্লাহকে নিয়ে আনেন । তিনি সুমনার আদ্যোপান্ত সব ঘটনা নুরুল্লাকে শোনান । তিনি যখন বলেন, এই মেয়েকে শুদ্ধ করে গড়তে হবে আপনাকেই, তখনই নুরুল্লাহ পেরেশান হয়ে গেলেন। “আমি কি প্রায়ই এসে তাকে সবক দিয়ে যাবো'ঃ - নুরুল্লাহ পেরেশান হয়ে জিজ্ঞেস করলেন । “মা - আবু মুসলিম বললেন - “এই মেয়েকে আপনার হাতে আমানতস্বরূপ ছেড়ে দিবো । মানুষের গুণাগুণ এর মধ্যে আপনি জাগিয়ে তুলুন ।' “আমার ব্যাপারে আপনি হয়তো জানেন না। আমি বিয়ে তো করিইনি, আজ পর্যন্ত কোন মেয়ের ছায়ায়ও দীড়ায়নি। আপনিই এর দায়িত্ব নিন। আমি রোজ এসে ওকে সবক দিয়ে যাবো ।” “আপনাকে আমি শ্রদ্ধা করি এজন্যে যে, আপনি অনেক ধর্ম আর বর্ণের সংস্পর্শে নিজেকে প্রাজ্ঞ করে তুলেছেন। সত্যের সঠিক আবেদন বুঝেছেন এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। বুঝি না কেন আপনি নারী অস্তিত্বকে ভয় পান। আপনি কি জানেন আরেকটি বাতেনী ফেরকা সংঘটিত হচ্ছে যারা তাদের ফেরকার প্রচার কাজে নারীদের ব্যবহার করছে। প্রশাসনিক পর্যায়ে আমি তো এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবোই। সঙ্গে সঙ্গে এ ফেরকা থেকে যে সব মেয়েদের উদ্ধার করতে পারবো তাদেরকে সঠিক পথে আনার জন্য আপনার মতো সাধক আলেমদের তত্বাবধানে দিয়ে দেবো । আপনি এই মেয়ের মাধ্যমে বিসমিল্লাহ করুন৷ একে সঙ্গে নিয়ে যান।' এছিলো এক হাকিমের হুকুম । নুরুল্পাহ এর সামনে কিছুই বলতে পারলেন না। আবু মুসলিম সুমনাকে নুরল্পার সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন। “সেখানে তুমি অতিথি হয়ে থাকবে না' _.আবু মুসলিম সুমনাকে বললেন - 'রাধবে বাড়বে, ঘর ঝাট দেবে, কাপড় ধুবে, গৃহস্থলির সব কাজই করবে ।-তুমি উনার স্রেফ নওকরনী হয়ে থাকবে । যখন তুমি নিজেই অনুভব করবে ইবলিসী অশুভতা দূর হয়ে গেছে তখন কারো সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত করা হবে? নুরুল্লাহ সুমনাকে নিয়ে চলে গেলেন। নুরুল্লাহ তার ওখানে নিয়ে গিয়ে সুমনার আদ্যোপান্ত আবার গুনলেন। "নিজের মনকে মেরে ফেলো সুমনা!" - মুরুল্লাহ সুমনাকে বললেন । “এটা কিভাবে সন্ভবঃ “নিজেকে মাটিতে মিশিয়ে দাও। ভুলে যাও কখনো তুমি শাহজাদীর মতো ছিলে। এখানে আমি একটি ইবাদতের ঝুঁপড়ি (মসজিদ) বানিয়েছি। সেটা দেখে শুনে রেখো। ধ্যানমন রাখবে সবসময় আল্লাহর দিকে । মনের মধ্যে এটা গেঁথে নাও যে, এক দিন না এক দিন এই মাটিতেই মিশে যেতে হবে। মনের প্রবৃত্তি ও কামনা বাসনা চিরতরে বিদায় করে দাও।' ১৮৬ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।