গভীর চিন্তায় ডুবে গেলেন আবু মুসলিম রাজী । কিছুক্ষণ পর সজাগ হয়ে সুমনাকে জিজ্ঞেস করলেন সে তার কাছে কি ধরনের সাহায্য চায়। “সবার আগে আমি একটা আশ্রয় চাই । আপনি আশ্রয় না দিলে ওরা যে আমাকে মেরে ফেলবে ।' “তুমি আমার আশ্রয়ে এবং নিরাপত্তায় রয়েছো । . “নিজের ব্যাপারে অনেক বড় শংকার মধ্যে রয়েছি আমি । আমার ভেতরে, আমার মস্তিষ্কে শয়তানী ছাড়া আর কিছুই নেই। সত্য কথা হলো, আমি একটি বিষধর নাগিনী । ছোবল মারাই আমার স্বভাব । শেষমেষ না আবার আপনাকেই ছোবল মেরে বসি । আমি মানুষের রূপে ফিরে আসতে চাই । আমার ভেতর যেন মানবীয় কোন আবেগ-অনুভূতিই নেই। আমাকে মানুষ করে তোলার কোন ব্যবস্থা কি আপনি করতে পারবেন নাঃ “কেন নয়? এখনই তোমাকে সুদর্শন সৎ কোন ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দেবো ।” 'না-না। এমন কারো প্রতি জুলুম করবেন না। কারো স্ত্রী হওয়ার যোগ্য নই আমি এখন স্ত্রী হবে অনুগত, বিনয়ী এবং কোমলমতি । কিন্তু প্রতারণা ছাড়া আমি কিছুই জানিনা । আমাকে আগে মানুষ করুন । “আজ রাতে তুমি বিশ্রাম করো । কাল তোমার একটা ব্যবস্থা হবে।' গা ওহ রায়-এর এক খ্রামে থাকেন নুরুল্লাহ। প্রায় চল্লিশ তার বয়স। সত্যের খুঁজে তিনি করার একনিষ্ঠ সাধনা করতে গিয়ে এই চলিশেও তিনি অবিবাহিত । তার ধ্বীর-প্রশাস্ত ব্যক্তিত্ব লোকদের মধ্যে তাকে করে তুলেছে অত্যন্ত গ্রহণযোগ্য এক আধ্যাত্মন পুরুষে । লোকেরা তার কাছে এসে ভীড় করে, তার কথা শুনলে তারা এক ধরনের মানসিক স্বস্তি পেয়ে ফিরে যেতে পারে । মাঝে মধ্যে তিনি আধ্যাত্ম বিষয়ে পাঠও দেন। তিনি তার কথায় বেশি জোর দেন এ বিষয়ের ওপর যে, নারীর সৌন্দর্য প্রায়ই ব্যবহার হয় ভয়ংকর অপকর্মে এবং নারী কখনো হয়ে উঠে পাপের উৎস হিসেবে। আবু মুসলিম রাজী নুরুল্লাহর দারুণ ভক্ত। সুমনার কথা শুনে তার প্রথমেই নুরুল্লাহর কথা মনে পড়লো । পরদিন সকালে আবু মুসলিম রাজী সুমনাকে ডাকলেন। সুমনা আবু মুসলিমের ঘরে ঢুকে দেখলো, কৃষ্ণকেশী মধ্যবয়সের কাছাকাছি উজ্জ্বল চেহারার এক লোক বসা। চোখে তার অন্তর্লোকি দৃষ্টি । ১৮৫ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।