কোন ভয় নেই। আবু মুসলিমকে মানুষ এত ভয় পায় যে, তার নাম ব্ললে কেউ একাকী কোন মহিলার ওপর চোখ তুলে তাকায় না । মহিলা সুমনাকে হাবেলী থেকে বের করে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ে । সুমনা নিরাপদেই আবু মুসলিমের বাড়ি পর্যস্ত পৌঁছে। দারোয়ান তাকে তার পরিচয় ও এখানে আসার কারণ জানতে চায় । সুমনা দৃঢ় গলায় বলে, “এখনই আমাকে আমীরের কাছে নিয়ে চলো। দেরি করো না । না হয় পন্তাবে।' “খুলে বলো ব্যাপার কি?' দারোয়ান জিজ্ঞেস করলো । এটাও বলবে, সে গোপন এক তথ্যও-নিয়ে এসেছে।" আৰু মুসলিমের কঠিন নির্দেশ ছিলো, দিনে রাতে তার কাছে যেকোন ফরিয়াদীই আসুক সঙ্গে সঙ্গে তাকে খবর দিতে হবে। সুমনাকে আবু মুসলিমের ঘরে নিয়ে যাওয়া হলো। আবু মুসলিম সুমনাকে তার ঘরে বসিয়ে জিজ্ঞেস করলেন, “তোমার কি হয়েছে বেটি! নির্ভয়ে বলো ।” “অনেক লম্বা কথা । মাননীয় আমীর কি এত লঙ্বা কথা শুনতে আত্তরিক হবেন?-সুমনার গলায় আর্তি । “কেন নয়? আমাদের দু'জনের মাঝে রয়েছে মহান আল্লাহ প্রতিটি মাজলুমের ফরিয়াদ শোনা আমার ওপর ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ। তুমি বলো বেটি! আমীরে শহর মাজলুমের কথা না শুনলে আল্লাহর কাছে সে কি জবাব দেবে? “কয়েক বছর আগের কথা । এক কাফেলা লুট করার সময় আমার মা-বাবা থেকে আমাকে ছিনিয়ে নেয়। আমার ওপর কোন জুলুম করা হয়নি কোন রকম শরীরিক কষ্টও আমি পাইনি । জুলুম শুধু এতটুকুই যে, আমার মনেই রইলো না আমার মা-বাবা কেঃ. অথচ. অপহরণের সময় আমি কিশোরী । আমার অপহরণকারীরা এক শাহী আমাকে সেভাবে যতু করা হয়নি। আমার মধ্যে ঢুকিয়ে দেয়া হয় শয়তানী সব কর্মকাণ্ড। এমন নয় যে, আমার মুনীব আমার দেহ নিয়ে খেলতো। তবে দেহের লোভ-দেখিয়ে পুরুষকে কি করে বশীভূত করা যাবে এবং কি করে দেহকে পুরুষের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখা যাবে এ শিক্ষাই দেয় আমাকে আমার মুনীবরা।” “সে কে? কোথায় থাকে সেঃ' “হাসান ইবনে সবার নাম শুনেছেন আপনিঃ তার সঙ্গে আমি সুলতান মালিক শাহের অধীনে ছিলাম ।' “কিন্তু সে এখন কোথায়?" “এটা আমি বলতে পারবো না । শুধু আমার ব্যাপারে সবকিছু বলতে পারবো আমি ।' সুমনা আবু মুসলিম রাঁজীকে শাহদর, খালজান এবং মারুর সব ঘটনা খুলে বললো । সে: জানালো তার মতো আরো অনেক মেয়েকে ওরা এভাবে প্রশিক্ষণ দিচ্ছে। হাসান ইবনে সবা কি করে তাকে মারুতে নিয়ে গিয়ে ব্যবহার করে তাও জানালো রাজীকে। ১৮৪ ডখ্৮্.211001179.001
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।