Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

৮ আহ সুমনা ফাতেমাকে ওদেরই কারো একজনের থরে রাখা হলো ।.ওকে বলে দেয়া হলো, শহরের জামীর সৃমনাকে ও হাসানকে পর্তরের হুম জারী করে রেখেছে। তাই বাইরে বেরোতে পারবে না এবং ছাদেও যাওয়া যাবে না। সুমমীকে সে ঘরে বেশ অতিথির যত্তে রাখা হলো। যে ঘরে সুমনাকে রাখা হলো এর মালিকের ছিলো দুই স্ত্রী এবং ঘৌঢ়া এক কাজের মহিলা । রাতের খাবার খেয়ে সেদিন সুমনা তার ঘরে চলে গেলো । ঘরের মালিকটি তার যুবতী বয়সের এক স্ত্রীকে নিয়ে এক কামরায় চলে গেলো বয়স্ক মতো আরেক স্ত্রী সুমনার কামরায় গিয়ে হাজির হলো । “তোমার মুনীব তোমাকে কি ক্ষমা ররে দিয়েছে? মহিলা সুমনাকে জিজ্ঞেস করলো । “বলতে পারবো না আমি'_সুমনা বললো-“তবে উনি মারু থেকে এ পর্যস্ত আমার সঙ্গে স্বাভারিক কোন কথা বলেননি । শুধু একবার বলেছিলেন, তুমি শুধু আমারই নয় আমাদের ফেরকার ভবিষ্যত ধ্বংস করে দিলে ।. উনাকে আমি উত্তর দিয়েছিলাম-আমাকে বাধ্য করা হয়েছে এজন্য । এই দেখুন'_-একথা -বলে সুমনা তার নড়বড়ে ফোলা ফোলা আঙ্গুলগুলো মহিলাকে দেখিয়ে বলে-'এই দেখুন অবস্থা। লোহার আংটা দিয়ে আমার. হাতগুলো চেপে ধরা হয় । আমি যেন আমার আঙ্গুলগুলোর ফটফট আওয়াজ শুনছিলাম । যতই চিৎকার করছিলাম আমি, আমার আঙ্গুলে সেই আংটা ততই চেপে বসেছিলো। আমি প্রায় অচেতন হয়ে.... “থাক থাক, আর বলো নাঁ। আমি তোমার সেই ব্যথা যেন নিজের আঙ্গুলে টের পাঁচ্ছি। তোমার মা-বাবার কাছে চলে যাচ্ছো না কেন তুমিঃ' “কোথায় তারা? কে আমার মা বাবাঃ মনে নেই কিছুই আমার । স্বপ্নের মতো কখনো কখনো দুঃসহ স্থৃতি ভেসে উঠে- এক কাফেলা যাচ্ছিলো। লুটেরা ডাকাতরা কাফেলার পুরুষ মহিলা সবাইকে মেরে ফেলে । আমার মা-বাবা কি ছিলো না ওখানে? আমাদৈর কয়েকজন মেয়েকে ডাকাতরা ধরে নিয়ে আসে শাহদর হানলা না আমার মা- বাবার জন্য আমার এতটুকু আফসোস হয় না।" তুমি জানো না, তোমাকে এমন জিনিস পান করানো হয়েছে এবং খাওয়ানো হয়েছে, যার প্রভাবে তোমার মাথা থেকে রক্তের সব সম্পর্ক ধুয়ে মুছে গেছে । কিভাবে যে তোমাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে তাও জানি আমি । আচ্ছা তুমি এত আগ্রহ নিয়ে এসব কথা জিজ্ঞেস করছো কেন? আমার জন্য বুঝি তোমার মায়া পড়ে. গেছে? শ্যা মায়া পড়ে গেছে। কেন জানো? আমার স্বামী ওদেরই একজন । আমার ছোট বোনকে সে ফুসলিয়ে নিয়ে গেছে। অনেক সুন্দরী .মেয়ে ওদের কজায় আছে । আমি তার.জাল থেকে বেরোতে পারবো না । তবে তোমাকে বের করতে.পারবো । কিন্তু তুমি এখন. ওদের নয়, মৃত্যুর জালে জড়িয়ে গেছো ।” ১৮২ ডখ্৮৬.2110001179.001

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।