Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

শহরের লোক হাসান ইবনে সরাকে সরকারিভাবে অপরাধী সাব্যস্ত করে প্রশাসনিক কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এর ওপর নজর রাখা হোক । কারণ সে অতি ধুরদ্ধর এবং দুর্নীতিপরায়ণ লোক। এই পয়গাম পাওয়ার পর আবু মুসলিম রাজীর তথ্যসচিবরা তাকে জানায় হাসান ইবনে সবা রায় থেকে দূরদূরাস্ত এলাকায় ইসলামের নাম ভাঙ্গিয়ে নিজের এক ফেরকার চারণা চালাচ্ছে। এই ফেরকাবাজদের প্রতিটি কাজই দেশ, সমাজ ও ইসলামের জন্য ভয়াবহ আকার ধারণ করেছে । আবু মুসলিম রাজী হাসানকে থ্বেফতারের হুকুম দিলেন। গুপ্তচরের মাধ্যমে তখনই হাসান এ. খবর জানতে পারে । উট সওয়ারীর পোশাক পরে সেও তৎক্ষণাৎ ধীর পায়ে শহর থেকে বের হয়ে যায়। হাসান তো ছদ্মবেশ ধারণ করে বের হয়ে গেলো ।কিন্ত্ু রয়ে গেলো ফাতেমা । মারুতে ফাতেমা কতোয়ালের চাপে তার যে আসল পরিচয় দেয় তা ছিলো অনেকটা নাটকীয়। ফাতেমার আসল নাম সুমনা । আহমদ ইবনে গুতাশের লুটেরা দল এক কাফেলা লুট করার সময় অন্যান্য মালামালের সঙ্গে কয়েকটি মেয়ে ধরে নিয়ে আসে । এর মধ্যে তিন-চার জনের বয়স ছিলো ১১ থেকে ১৪ বছর । ওদেরকে শাহদর নিয়ে এসে আহমদ শাহজাদীর মতো যত্ন করে বড় করে এবং কঠোর প্রশিক্ষণ দিয়ে পুরুষকে ফীসানোর মোহনীয় গুটি হিসেবে ওদেরকে গড়ে তোলে । সুমনা এদের মধ্যে রূপ যৌবনে, সবরকম ছলচাতুরীর খেলায় অধিক সঙ্তাবনাময়ী হিসেবে নিজেকে প্রমাণ করে ।. হাসান এজন্যই তাকে নিয়ে মারুতে গিয়ে গুটি হিসেবে ব্যবহার করে । সুমনা লক্ষ্যভেদী গুটির মতোই যখন এই চাল প্রায় জয় করে এনেছিলো তখনই কতোয়ালের হাতে পড়ে সব চাল ফাঁস করে দেয়। আহমদ ও হাসান মেয়েদেরকে সবরকম প্রশিক্ষণ দিলেও শারীরিক নির্যাতন সহ্য করার মতো কোন শিক্ষা দেয়নি। তবে মেয়েদের মধ্যে ঘোষণা করে দেয়, প্রাণ দিবে কিন্তু ভেদ দেবে না। গোপনীয়তা ফীস করা যাবে না। যদি গোপনীয়তা রক্ষা না করে কেউ ব্যর্থ হয়ে আসে তার প্রাণখানি কেড়ে নেয়া হবে । হাসান সুমনাকে হত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে সুযোগ হার হয়নি +এআবু মুসলিমের কতোয়াল গ্রেপ্ডারির পরোয়ানা নিয়ে তার পিছু নেয়। ফঁক.পেয়ে হাসন পালিয়ে যায় রায় থেকে । তবে পালানোর আগে সুমনার ভাগ্য নির্ধারণ করছ যায় । তার দুই গুপ্তা শিষ্যকে সে বলে যায়, “এ হারামী মেয়ে আমার সামান্য ক্ষতি করেনি। সব শেষ করে দিয়েছে সে। ওকে খালজান নিয়ে যাবে। আমি. ঘুরে খালজান যাবো । ওখানে আমাদের স্মস্ত মেয়ের সামনে ওকে এমন যন্ত্রণার মৃত্যু দেবো যে, প্রতিটি মেজে ভয়ে কেঁপে উঠবে । এখন 05585575155 8542555782528 এখন কতোয়ালের গুগ্তচররা আমার ও সুমনার.ঘরের ওপর নজর রাখবে ..... আহা! সে আরেকটু শক্ত থাকলে আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম ।” ১৮১ ডখ্৮৬.211001179.001

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।