হ্হান ইয়ম,সবা কে ছিলো? তার বাধাধ্ু আদি বসতি ছিলো খোরাসানের তৃস শহরে । বাবার নাম আলী ইবনে আহমদ । ভ্রাস্তপন্থ “ই়মার্ঈনী মাযহাবের অনুসারী ছিলো । হাসানের জন্ম এই তুসেই। পরে তার বাবা রায় শহরে চলে যায়। রায় শহরের হাকিম বা প্রশাসক ছিলেন আবু মুসলিম রাজী । তার বাবা আলী ইবনে আহমদ আবু মুসলিম. রাজী পর্যন্ত তার যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয়৷ তার কাজ ছিলো আবু মুসলিম রাজীর তোষামোদি করা এবং মানুষের. বিরুদ্ধে কুৎসা রটান্নো। সে চাইলে সমাজের নির্দোষ-নিরপরাধ ও সঙ্জন লোকদের গ্বফতার করাতে পারতো এবং অপরাধী, চোর-বাটপারদের নির্দোষ সাব্যস্ত করে ছাড়িয়ে নিতে পারতো । ভিনদেশী কোন ব্যবসায়ীকে ধোকা দিয়ে তার পণ্য কেড়ে নিতো বা তার টাকা পয়সা ছিনিয়ে নিতো। এ কাজ সে এমন দক্ষতা ও প্রভাব খাটিয়ে করতো, আক্রান্ত ব্যক্তি তার দিকে-চোখ তুলে তাকাতে সাহস করতো না। লোকদের মধ্যে তার ব্যাপারে সে ছড়িয়ে রেখেছিলো সে হাকিম আবু মুসলিম রাজীর বিশেষ লোক। আলী-ইবনে আহমদের শঠতা ও প্রতারণার খবর লোকেরা কম জানতো না। সে দাস ব্যবসাও করতো । এমন হতো যে, একটি মেয়েকে অপহরণ করে লুকিয়ে টুকিয়ে বেচে ফেলতো। সে কোন সুন্দরী যুবতী মেয়ে বা যৌবনবতী কোন বিধবাকে সম্মানজনক-কায়দায়- এমন করে ফুসলিয়ে তার ঘরে নিয়ে আসতো যে, সেই মেয়ের ওপর জ্কাদুর-প্রভাব কাজ করভো। সদ্য তরুণী বা যুবতী মেয়েরা পরিণামের কথা না ভেবে তার.জালে জড়িয়ে পড়তো । আলী ইবনে আহমদ চার পচ দিন মেয়েটিকে ভোগ মজা নুটতো এবং তার খাবারের সঙ্গে এক ধরনের নেশা-জাতীয় জিনিস প্রয়োগ করে করতো । যে কয়দিন সে মেয়েটিকে ভোগ করতো সে কয়দিন ক্রেতা খুঁজতো। তারপর একদিন কোন পয়সাওয়ালা ক্রেতার হাতে তাকে সঁপে দিতো । কোন বাড়িতে বা.বাজারে দোকানদারদের মধ্যে ঝগড়া লাগলে বা দুই ব্যবসায়ীর মধ্যে ঝামেলা বাধলে স্ত্বে বিচারক বনে গিয়ে তাদেরকে শায়েস্তা করতো । লোকেরা জানতো এ লোক ধোকাবাজ-প্রতারক। তারপরও সামনে পড়লে তাকে সম্মান করতো, তার কাছ থেকে পরামর্শ নিতো এবং সাহায্যও কামনা করতো । লোকদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য €স তাদের অনেক সমস্যার সমাধানও করে দিতো । তার মধ্যে এত নির্লজ্জতা ছিলো যে, কোথাও থেকে যদি তাকে তাড়িয়ে দেয়া হতো তাহলে সে সেখান থেকে এক.দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে আগের জায়গায় ফিরে যেতো এবং প্রতারণার অন্য কোন কলাকৌশল খাটিয়ে সে লোককে একহাত দেখে নিতো । ১৮ ডখ্৮৬.211001179.001
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।