Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“আ....আ... ফাতেমা আর্তনাদ করে উঠলো। “সত্য বল্‌ তুই কে? ছাদের এ আংটার সঙ্গে তোর চুল বেধে তোকে লটকাবো।' তীব্র ব্যথায়.ফাতেমার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো । কতোয়াল এবার ফাতেমার চুল ধরে তার পলকা শরীরটা. ওপর দিকে ছুঁড়ে মারলেন । কংক্রিটের ছাদের সঙ্গে বাড়ি খেয়ে স্বজোরে মেঝেতে এসে পড়লো । আবারো ঘর ফাটানো চিৎকার । গললো না কতোয়ালের মন। তাকে নেশায় পেয়ে বসেছে । কতোয়াল তার লোহার একটি ডান্ডা ফাতেমার দু'হাতের আঙ্গুলের খাজে ভরে স্বজোরে চাপ দিলেন। আবার সারা ঘর কেঁপে উঠলো ফাতেমার আর্ত চিৎকারে । আর সহ্য করতে পারলো না ফাতেমা । ভুলে গেলো হাসান ইবনে সবার সব প্রশিক্ষণ । “মরে যা, কেউ শোনার নেই তোর এই নাকি চিৎকার। সত্য বল কে তুইঃ' -কতোয়াল ফাতেমাকে দ্বিতীয় আছাড় দিয়ে বললো । অনেক্ষণ মরার মতো নিঃসাড় হয়ে পড়ে রইলো ফাতেমা । তারপর তার মুখ নড়ে উঠলো। আস্তে আস্তে সব বলে দিলো । হাসান তাকে কেন-এনেছে? সে আসলে কে? তার. আসল কি নামঃ কিভাবে সে. এহতেশাম মাদানীকে তার জালে জড়িয়েছে এবং হাসান ইবনে সবা কি করে প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা গ্রহণ.করেছে- সব বলে দিলো সে। কতোয়াল শেষ প্রশ্ন করলো- 'এহতেশাম মাদানী হাসান ইবনে সবারে কি ধরনের সহযোগিতা করেছেনঃ ফারো। এ যে হিসাব নিয়ে ঝামেলা হয়েছিলো সেটাও এহতেশামেরই হাতে হয়েছে। তিনি বলতেন, এই হিসাব দেয়ার পর এমন অবস্থা হবে যে, সুলতান নেষামুল মূলককে অপসারণ করবেনই 1” 5৫7 এত দেরি হবে সে ভাবেনি । মাঝরাতের পর সে খাদেমকে এহতেশীমের বাড়িতে পাঠালো । খাদেম এসে জানালো এহতেশামের দারোয়ান তার মুনীবের অপেক্ষায় জেগে খসে আছে। হাসান নিশ্চিত হয়ে গেলো । এহতেশাম ও ফাতেমা অভিসার থেকে ফেরেনি আজ দারল্ণ মৌজ করছে ওরা । করুক। আজ সে দারুণ খুশি। কালই তো সে হবে প্রধানমন্ত্রী । ফজরের আজানের পর হাসানের দরজায় বাড়ি পড়লো । ফাতেমা এসেছে মনে করে হাসান দরজা খুলে দেখলো থানা থেকে দুই সিপাহী এসেছে । কেন এসেছে-হাঁসান জিজ্ঞেস করলো ওদেরকে । ১৭৮ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।