৮১১০০৪০৫ রাত তখনো বেশি হয়নি। শহরের কতোয়ালকে জানানো হলো. দু'জনকে যে অবস্থায় পাওয়া. গেছে সে অবস্থায় পাকড়াও করা হয়েছে। সুলতান কতোয়ালকে বলেছিলেন, জিজ্ঞাসাবাদ করে.এঁ মেয়ের আসল রূপ আমাকে জানাবে । কতোয়াল তখনই থানায় পৌঁছে ফাতেমার কুঠুরীতে চলে গেলেন। “নাম কি তোমারঃ-কতোয়াল ফাতেমাকে জিজ্ঞেস করলেন । “ফাতেমা! সুলতানের উপদেষ্টা হাসান ইবনে সবার বোন আমি ।' আনবো তার কোন বোন আছে কি না? নিজের -সত্য পরিচয় দাও। না হয় বড় কষ্টের মৃত্যু হবে তোমারঃ “শ্রই শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন?'-ফাতেমা ঠোটে আমন্ত্রণের হাসি ফুটিয়ে ভেজা সুরে বললো-“হাত লাগিয়ে দেখুন, গোলাপের পাপড়ির চেয়ে কোমল'-অর্ধ উলঙ্গ দেহকে আরো আবরণহীন করে দিলো, রসভরা চাহনি দিয়ে বললো-“পুরুষ মানুষ এত ভয় পায়ঃ আসুন কাছে, চুলে হাত লাগিয়ে দেখুন রেশমের চেয়ে আরামদায়ক ।' কতৌয়াল তো ফেরেশতা নয়। তার এক হাত চলে গেলো ফাতেমার চুলের হাত ফাতেমার দু'হাতের উষ্ণতায় আবদ্ধ । তার মনপাথা ঝাপ্টিয়ে চলে গেলো যৌবনের উথাল পাতাল দ্বীপে । হঠাৎ তিনি আওয়াজ শুনলেন-বান্দা! ভুলে গেছিস আমাকে?" আরেকটি আওয়াজ শুনলেন-“কতোয়াল!'-দরজার দিকে চমকে উঠে তাকালেন কতোয়াল। “খেয়াল রেখো কতোয়াল! শুনেছি মেয়েটি অপরূপা । জিজ্ঞাসাবাদের সময় যদি তুমি উল্টাপাল্টা ......... তাহলে তুমি আমাকেই ধোকা দেবে । আমার সালতানাতে কোন চরিব্রহীনকে আমি বরদাশত করবো না"-সুলতান মালিকশাহ কতোয়ালকে এহতেশাম ও ফাতেমার ওপর গ্রেপ্তারী পরওয়ানা জারীর সময় বলেছিলেন । তার মনের ভেতরের সেই গর্জন আর সুলতান মালিক শার শব্দগুলো যেন সারা কামরায় ছড়িয়ে পড়লো। সেখান যেন মালিক শাহ দীড়িয়ে আছেন আযাবের ফেরেশতার পেছনে । কতোয়ালের "শরীর ঝিম ঝিম করে উঠলো । তার রক্তের ভেতর জলুনি ছড়িয়ে পড়লো-এই ডাইনী মেয়েটি রূপের মায়ায় ফেলে তাকেও এহতেশাম মাদানীর মতো নষ্ট করতে চেয়েছিল! রূপের উল্টো পিঠে এত নোংরা? এত স্পর্ধা? কতোয়ালের যে হাত মেয়েটির উষ্ণ চুলে ঘ্বুরছিলো আচমকা সে হাতটিই মুষ্টিবদ্ধ হয়ে গেলো । সে হাতে ছিলো মেয়েটির এক গাছি প্রায় উপড়ে উঠা চুল। শয়তানের বেহেশৃত-১২ ১৭৭ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।