Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

পয়সা আত্মসাত করেছে । নিজের অপরাধ ঢাকার জন্য সে বুঝাতে চেষ্টা করেছে হিসাব বের করা তো সন্ভবই নয়, সম্ভব হলেও দু'বছর লাগবে। সুলতান নেধামুলমুলক ও এহতেশাম মাদানীকে ডাকলেন। “খাজা তুসী! এটা সেই হিসাবের দলিল যা আপনি দু'বছরের কম সময়ে করতে অপারগতা প্রকাশ করেছেন। এই দেখুন । হাসান তা চল্লিশ দিনে করে নিয়ে এসেছে।' নেযামুলমুলক কিছু বলতে পারলেন না। তার কাছে কোন জবাব ছিলো না। তিনি বসে বসে বরখাস্তের হুকুমের প্রতীক্ষা করতে লাগলেন। সুলতান কাগজপত্র উল্টাতে লাগলেন । এক জায়গায় এসে থমকে গেলেন। হাসানকে বললেন, হাসান! এখানে আয় ব্যয়ের হিসাব সন্দেহজনক মনে-হচ্ছে। আমাকে এটা বুঝিয়ে দাও।' হাসানের বুক কাপতে লাগলো । সে কিছুই বলতে পারলো না। আরেকটি কাগজের ওপর সুলতানের দৃষ্টি আটকে গেলে হাসানকে কিছু জিজ্ঞেস করলেন। হাসান এরও কোন উত্তর দিলো না। সুলতান আরো কয়েকটা হিসাবের ব্যাখ্যা চাইলেন! হাসান নিরুত্তর | “তুমি এত বড়সর হিসাব তরি করলে অথচ তোমার জানা নেই তুমি কি করেছো এসব'-সুল্তান হাসানকে বললেন। “সুলতানে স্ুআজ্জম! আমি এমনিতে এমনিই বলিনি যে, এত বড় একটা দেশের খাজনা বিশ বছরের হিসাব দু'বছর লাগবে'-নেযামুলমুলক এতক্ষণপর কথা বললেন। “আপনি বসুন তুসী! তোমরা দু'জন যাও। আমি এর সবটাই দেখবো ।” -ওরা চলে যাওয়ার পর সুলতান জিজ্ঞেস করলেন-“এসব কি হচ্ছে তুসী। সন্দেহ হচ্ছে আমাকে ধোকা দেয়া হয়েছে।' “মান্যবর সুলতান! এটা আমার ঈমান যে, কারো যেন আমার দ্বারা ক্ষতিখস্ত হতে না হয়। কিন্তু যেখানে আমার অবস্থান ও নৈতিকতা শংকায় পড়ে যাবে সেখানে সত্যের সামনে থেকে পর্দা উঠানো জরুরী মনে করি আমি । এসবে আপনার. উপদেষ্টা এহতেশাম মাদানীরও বড় হাত আছে। হাসানের যুবতী এক বিধবা বোন আছে। এহতেশামকে তার বোনের সাথে এক বাগানের নির্জনে প্রায়ই সন্ধ্যার পর দেখা যায়। এহতেশাম প্রায়ই হাসানের ঘরে যায় এবং অনেক সময় ব্যয় করে। যতটুকু মনে আছে আমার, হাসানের কোন বোন ছিলো না । ওর পরিবার সম্পর্কে মাদরাসার জীবন থেকেই জানি আমি।” তুসী! আমি এই ষড়থন্ত্রের সর বুঝতে পেরেছি। কয়েক দিন থেকে এহতেশাম আমার কাছে বসে হাসানের প্রশংসা করে এবং চাপা গলায় আপনার বিরুদ্ধে দু'এক কর্থী বলে দেয়'-সুলতান কথা বলতে বলতে চিন্তামগ্ন হয়ে পড়লেন ।. একটু পর মাথা উঠিয়ে বললেন-“আপনি হাসানের সাথে এমন করে কথা বলুন যেন আমি তার তৈরি ১৭৩ ডখ্৮্.911001119.001)

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।