Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“ত্রিশ বছরের হিসাব বের করে আমাদের লাভ কি হবে?'-সুলতান জিজ্ঞেস করলেন! “কিছু পয়সা এদিক সেদিক হলে সেটা ফিরে পাওয়া যাবে না ঠিক, তবে আমাদের মধ্যে কার কার দুর্নীতির স্বভাব আছে তা বের হয়ে যাবে' -এহতেশাম বললেন। সুলতান ও এহতেশামের মধ্যে কিছুক্ষণ এ বিষয়ে আলোচনা হলো । বিভিন্ন যুক্তি দিয়ে এহতেশাম সুলতানকে বিশ বছরের হিসাব বের করার জন্য রাজী করালেন। নেযামুল মুলক ছাড়া সুলতান প্রশাসনের কোন বিষয়েই সিদ্ধান্ত দেন না। তাকে ডেকে তিনি বিষয়টি অবহিত করলেন। “বিশ বছরের হিসাব কত দিনে তৈরি করা যাবে?'_সুলতান নেযামুল মুলককে জিজ্ঞেস করলেন। “দিনেঃ'_নেযামুলমুলক বিস্মিত হয়ে বললেন-“বছরের কথা বলুন । প্রথম আপনার বিশাল সালতানাতের দিকে তাকান তারপর ভেবে দেখুন। কোণথেকে কোথেকে খাজনা আদায় করা হয় তাও তো বের করতে হবে। এই হিসাব তৈরির জন্য আমার দু'বছর দরকার |” হাসান সেখানে উপস্থিত ছিলো । সে বলে উঠলো, 'সুলতানে মুআযযম! হয়রান হচ্ছি আমি মুহতারাম ওযীরে আজম দু'বছর সময় চেয়েছেন। আমি স্রেফ চল্লিশ দিনে এ হিসাব তৈরি করে দিতে পারবো। শর্ত হলো আমি যত আমলা চাইবো সব আমাকে দিতে হবে । কাজের সবরকম স্বাধীনতা দিতে হবে আমাকে । মালিক শাহ এ কাজের হুকুম জারী করে দিলেন। হাসান কাজ শুরু করে দিলো । কিন্তু খাজা তুসী কয়েক দিন বিমূঢ় হয়ে রইলেন । হাসান যদি চন্লিশ দিনে একাজ করে দেখায় তাহলে তো তিনি সুলতানের কাছে ছোট হয়ে যাবেন। এমনকি তার মন্ত্রিত্ও বাতিল হয়ে যেতে পারে । আরার কখনো তিনি এই ভেবে সান্তনা পেতে চেষ্টা করতেন যে, হাসান ইবনে সবা এই কাজ চল্লিশ দিনে তো দূরের কথা চল্লিশ মাসেও শেষ করতে পারবে না। তার ভেতরে অনবরত রক্তক্ষরণ চললো অনেকদিন। হাসান ইবনে. সবা যে এভাবে তাকে প্রতিদান দিলো এটা তাকে আরো বেদনাকাতর করে তুললো। ০০০০০ হাসান ইবনে সবা অসম্ভবকে সম্ভব করে দেখালো । বড় বড় ফাইলের বিরাট এক স্তুপ সে সুলতানের সামনে রেখে বললো- “মহামান্য সুলতান! চক্লিশ দিন চেয়েছিলাম আমি । আজ একচল্লিশ দিন। এই নিন বিশ বছরের হিসাব । আচ্ছা ধিনি এই হিসাবের জন্য দু'বছর সময় চায় তার কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে? সুলতানে মুআজ্জম যদি মনে কিছু না নেন তবে বলবো, হাসান তুসী-যাকে আপনি নেযামুল-মূলক উপাধি দিয়ে রেখেছেন সে খাজনার ১৭২ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।