“কিভাবে? “সুলতানে মুহতারাম!' উট দশটি । ওজন পনেরশ মন। প্রত্যেক উট দেড়শ মন করে বহন করেছে। যার ছয় উট সে নয়শ মন ওজন বহন করেছে। এভাবে যে, পাচশ মন তার উটগুলো আগ থেকেই বহন করছিলো । তারপর চারশ মন পাথর তার উটগুলোর ওপর তোলা হয়। অন্যদিকে চার উটওয়ালা এভাবে বহন করেছে ছয়শ মন। আগে পাঁচশ মন তার চার উটে বহন করছিলো, পরে আরো. একশ মন সঙ্গে রিখাম তার উটগুলোর ওপর তোলা হয়। আপনি এক হাজার দীনার পীঁচশ মন ওজনের জন্য দিয়েছেন। এ হিসাবে শ'মন প্রতি দু'শ দীনার করে পড়ে । সুতরাং ছয় উটওয়ালা চারশ মন বহনের জন্য পাবে আটশ দীনার আর চার উটওয়ালা একশ মন বহনের জন্য পাবে দু'শ দীনার....এটাই আমাদের মুহতারাম ওধীরে আজমের ভুল ।” সুলতান মালিক শাহ নেযামুলমুলককে অনেক সম্মান করতেন। তার যোগ্যতার প্রতি ছিলো সুলতানের ভীষণ শ্রদ্ধা। তাই তিনি নেযামুলমুলককে বিব্রত অবস্থা থেকে উদ্ধারের জন্য হাসানের হিসাবকে হাসি ঠীন্টায় উড়িয়ে দিলেন। কিন্তু নেযামুলমুলুক গল্ভীর হয়ে গেলেন। এই প্রথম অনুভব করলেন তিনি, হাসান ইবনে সবা যেকোন উপায়ে তাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। এর আগেও খাজা তুসীকে তার সচিবরা জানায়, হাসান ইবনে সবা ও এহতেশাম মাদানীকে প্রায়ই ফিস ফিস করতে দেখা যায় । আরেকজনের কাছে তিনি শুনতে পান অতি সজ্জন ও উঁচুদরের লোক ছিলেন। এই খবর পেয়ে তিনি হাসানের প্রতি মোটেও সন্দিহান হননি । তিনি বিশ্বাস করতেন হাসান ইবনে সবা কখনো তাকে ভুলবে না, তার ক্ষতি করবে না। নেযামুল মুলক হাসান তুসী তার স্বভাবমতে শান্ত রইলেন। হাসানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলেন না। কিন্তু হাসান বসে রইলো না। নেযামুলমুলককে অপদস্থ করার সুযোগ খুঁজতে লাগলো । একটা সুযোগ সে নিজেই তৈরি করে নিলো। করছিলো । কথা প্রসঙ্গে কেউ একজন বললো, সুলতান মালিক শাহ বিশ বছর ধরে এই সালতানাতের সুলতান । এ সময় প্রজাদের খাজনা বাবদ কত কোটি কোটি দীনার উসুল হয়েছে এবং সেগুলো কোথায় খরচ হয়েছে তা তিনি নিজেও জানেন না। এ সময় হাসান ইবনে সবা বলে উঠলো, “কে বলেছে সব পয়সা খরচ হয়েছে আমি বলবো, এতে অনেক অপচয় হয়েছে এবং আত্মসাতও হয়েছে । সুলতান অনুমতি দিলে আমি বিশ বছরের হিসাব কিতাব তৈরি করে তার সামনে পেশ করতে পারি ।" এহতেশাম মাদানী পরে সুলতানকে গিয়ে হাসানের প্রস্তাবের কথা জানালেন এবং এই প্রস্তাব কার্যকরী করার জন্য সুলতানকে পরামর্শ দিলেন। ইস্থাহানে তখন অন" এর হিসাব ভি ছিলো । পাচ সেরে এক মন হতো । ১৭১ ডখ্৮৬.911001179.001)
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।