গন্য এহতেশাম মাদানী হাসানের কাছ থেকে যে দাম উসুল করতে চাচ্ছিলেন তা ভালো মতোই উসুল করলেন। সেটা হলো ফাতেমা । সেদিন দু'জনে সেই বাগানের এক নির্জন কোণে ঘনিষ্ঠ হয়ে বসা ছিলো। 'কাল রাতে তো তুমি আমাকে মেরেই ফেলেছিলে ফাতেমা! তুমি তো পরিষ্কার বলে দিয়েছিলে আমাকে চেনো না জানো না'_-এহতেশাম্ বললেন। _ আর কি করার ছিলো আমার? যদি বলতাম আপনাকে চিনি, আমার ভাই গর্দান কেটে ফেলতো আমার । আপনি পুরুষ, অনেক কিছুই পারেন আপনি । আমি জানতাম আমার ভাইকে ঠাণ্ডা করতে পারবেন আপনি । সে তো করেছেনই আপনি ।” “আমি তো আরো শক্ত লোককে ঠাগ্ডা করতে পারি । আমার শুধু আশংকা ছিলো তুমি ষদি'আমার সঙ্গে আর সাক্ষাত না করো ।' “ছিঃ ছিঃ একথা বলবেন না । আপনার প্রতি আমার প্রেম সাময়িক ও দৈহিক নয়। আজীবনের জন্য 'আমার ভালোবাসাও সাময়িক নয় । তোমাকে আমার জীবন সাথী বানাবো । তুমি না, এর প্রয়োজন নেই । আমার প্রতি আপনার ভালোবাসা থাকলে অন্য দুই মহিলার জীরনকে কেন নষ্ট করবেন আপনি! জানিনা আমার ভাই আপনাকে বলেছে কি-না» আমি যে বিয়ের কথা শুনলেই পালিয়ে যাই!" হ্যা ফাতেমা! হাসান তোমার সব কথা বলেছে আমাকে । আরো বলেছে, তোমাকে বিয়ের জন্য সেই রাজী করাবে । দেখো ফাতেমা! সব মানুষ এক নয়। তোমার প্রথম স্বামী সুস্থ মনের ছিলো না। যে তোমার মতো এমন নিষ্পাপ ফুলের কদর করতে পারেনি তার তো মাথাই ঠিক ছিলো না।' 'আমি তো আশ্চর্য হচ্ছি যে, আপনার কাছে শুধু আমি বসেই নয় আপনার বাহু বেষ্টনীতে আমার দেহ। আমি তো পুরুষের মুখ কল্পনা করলেও ঘৃণায় মুখ বিকৃত করতাম। একদিকে আপনার বিয়ের প্রস্তাব যা আমি গ্রহণ করতে ভয় পাচ্ছি। 'তোমাকে কি করে বিশ্বাস করবো আমি তোমার প্রথম স্বামীর মতো হবো না? আমি আমার ভালোবাসার প্রমাণ তোমায় কি করে দেবো? “আমাকে ভাববার সুযোগ দিন । আমি এক বিমুটু অবস্থায় পড়েছি । আরেকদিকে আমার ভাইয়ের ব্যাপারে পেরেশানী কম নয় আমার ।' 'আমাকে বলো ফাতেমা! তোমার ভাইয়ের ব্যাপারে কি জন্য পেরেশানী তোমার! 'আমার ভাই অনেক বিদ্বান-ধীমান লোক। তিনি যত. যোগ্য ততই সাদাসিধা । ওযীরে আজম নেযামুল মুলক তার তুলনায় কিছুই নয় । আমি দেখছি তিনি তার কাছ ১৬৮ ডখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।