Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“আচ্ছা সালতানাতের প্রসংগ ছাড়া তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। তুমি কি কখনো বাঘ বা চিতা শিকার করেছো? “না সুলতানে আলী!” “তাহলে এর অর্থ হিংস্র বা বন্য প্রাণীকে তুমি ভয় পাও। তুমি কি মনে করো হিংস্র বা বন্য প্রাণীকে ভয় পাওয়া উচিত?' “না সুলতানে আলী! এসব চতুষ্পদ জন্তুকে কারোই ভয় পাওয়া উচিত নয়। আমি শুধু একটা বন্য প্রাণীকে ভয় পাই এবং আপনার মনে এর ভীতি ঢুকিয়ে দিতে চাই।" সেটা কি? “উই পোকা ।" “তোমার মধ্যে তো বেশ রম্যতা আর কৌতুকবোধ আছে। এটা আমি পছন্দ করি । আর কাউকে এই প্রথম উই পোকাকে বন্য ৰা হিংস্রপ্বাণী বলতে শুনলাম ।' | “না সুলতানে মুআজ্জম! আমি বড় গুরুত্ব দিয়ে বলছি একথা । হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা। কোন হিংপ্র প্রাণী আপনার সামনে এলে আপনি ভীর চালিয়ে বা অন্য কোন উপায়ে তার কবল থেকে বাচতে পারবেন। কিন্তু উই পোকা সেই হিংস্র প্রাণী যে আপনার সামনে আসবে.না কখনো । তার ওপর আপনি তীর চালাতে পারবেন না। তার অস্তিত্ব তখনই আপনি টের পাবেন যখন ভেতর থেকে সব কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দেবে। সালতানাতের ভেতর যখন উই পোকা বাসা বাধবে তখনই টের পাওয়া যাবে ঘখন সালতানাতের ধস নামবে। আপনার লানজানাতেও তোষামোদি হারা উই পোকা বাসা বাধছে।' তুমি জানো তোমার এসব কথা শুনে আমি কি মতামত দীড় করিয়েছি?” “মতামত ভালো নাও হতে পারে। কারণ আমি তোষামোদে নয়। বরং এর বিরুদ্ধে । 'না হাসান! তোমার কথা শুনে আমি খুশী হয়েছি। কারণ তুমি স্পষ্টভাষী ও সতুধিয়। তুমি যেতে পারো।' হাসান চলে যাওয়ার পর মালিক শাহ কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন। তার মাথায় গুপ্রন করছিলো হাসানের কথাগুলো । তিনি. এহতেশাম মাদানীকে ডাকলেন । | “এহতেশাম! আমার এই উপদেষ্টা তো আমার প্রতি বেশ ভালো প্রস্তাব রেখে গেছে। বয়নের তুলনায় একে অনেক বেশি বিচক্ষণ ও জ্ঞানবান মনে হচ্ছে ।' এহতেশাম এ অপেক্ষাতেই ছিলেন। হাসানের প্রতি সুলতানের এই মনোভাব জেনে এহতেশাম গদগদে হয়ে গেলেন। একথা ওকথার অজুহাত ধরে হাসানের প্রশংসা করলেন অনেক্ষণ এবং চাপা গলায় নেযামুল মুলকের বিরুদ্ধেও দু'এক কথা বলে দিলেন। ১৬৭ ডখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।