“দরজায় কান লাগিয়ে সব শুনেছি আমি। এ লোক আমাকে বিয়ে করতে চায়' - ফাতেমা বললো। : “এটা মনে রেখো, তুমি এখন ফাতেমা । নিজের আসল নাম ভুলে যাও।,আর হ্যা, এলোক তোমাকে পাওয়ার জন্য পাগলপারা। তার কাছে তুমি যেতে থাকো । ক্রমেই তার জন্য সুন্দর মরীচিকা বনে যাও। তাকে বলে যাও, আপনাকে আমি ভালোবাসি কিন্তু বিয়ের নাম শুনলেই হাত পা আমার অসাড় হয়ে আসে । প্রেমের নেশায় তাকে বেহুশ করে রাখো । তুমি তো জানো তার কাছে যাওয়ার সময় তোমার কাপড়ে ও চুলে কোন সুগন্ধি লাগাতে হবে। এই হাশীসের (হিরোইনের এক প্রকার) সুগন্ধি। আর নিজের দেহ ওর কাছ থেকে বাচিয়ে রাখবে ।' “এসব কথা কি আমাকে বলার দরকার আছে? বার বছর বয়স থেকে আপনাদের প্রশিক্ষণ পেয়ে আসছি । আমার দিল দেমাগে এসব মিশে গেছে ।' “আমি সেদিন তোমার প্রশংসা করবো যে দিন এই সালতানাতের ওয়ীরে আজম হবো আমি। তোমাকে বিশেষ করে বলছি আমি, ভুলে যেয়ো না। অতি সুন্দরী যৌবনবতী মেয়ে তুমি। তোমার আবেগও কম নয়। এখানে অনেক সুদর্শন - রূপবান শাহ্যাদা আর আমীরযাদা আছে। দেখো কারো প্রেমে পড়ে যেওনা আবার । “এমন হবে না সুনীব! “এমন হলে তো জানো, এর শাস্তি মৃত্যু । এত সহজ মৃত্যু নয় যে, দেহ থেকে ধড় আলাদা করে দেয়া হলো। বরং বড় বন্পদাযক মৃত্যুদণ্ড দেয়া হবে।' “সে সুযোগ কখনো আসবে না ।' পরদিন সালতানাতের ব্যাপারে এহতেশাম মাদানী আর সুলতান মালিক শাহ আলাপ করছিলেন । কথায় কথায় এহতেশাম মাদানী বললেন, . সুলভানে মুআজ্জম! এ নতুন উপদেষ্টার ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি? “তোমার যে মত হবে আমার মতও. তাই হবে । আমি আমার এত এত আমীরউমারা ও উপদেষ্টাদের ব্যাপারে পৃথক পৃথক মতামত দিতে পারবো না। খাজা হাসান তুসী আমাকে বলেছেন, হাসান ইবনে সবা তার পাঠ্যবন্ধু । জ্ঞানবিদ্যা, সুক্স বিবেচনাবোধ, বিচক্ষণতাবোধ এবং বিশ্বস্ততায় সে উত্তীর্ণ। তুসীর মত আমি গ্রহণ করেছি। এই ওযীরে আজমের ওপর বিশ্বীস আছে আমার ৷ এজন্য তাকে আমি উপাধি দিয়েছি “নেষামুলমুলুক ।' তুমিও আমার বিশেষ পরামর্শদাতা এবং আমার বিশ্বস্ত । তুমি কারো ব্যাপারে মতামত দিলে আমি সঠিক রলে তা ধরে নেবো । আমার মতামত তুমি জানতে চাচ্ছো কেনঃ' - সুলতান বললেন। _ হাসান ইবনে সবার মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আমাদের কারো মধ্যে নেই। আপনি ওযীরে আযমকে. নেযামুল মুলকে উপাধি তো দিয়েছেন কিন্তু তার মধ্যেও সে ব্যাপারটা দেখা যায় না। “আরে তুমি কি পরিষ্কার করে বলবে না কিছুঃ তুমি হাসান ইবনে সবার ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত কেন জানতে চাচ্ছোঃ' ১৬৫ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।