দুর্গ থেকে খালজান পর্যন্ত লোকে' আমাকে পীর বলে মান্য করে। কিন্তু আমি দেখেছি, এই সালতানাতে ইসলামের বিরুদ্ধে নানান ফেতনা মাথা চাড়া দিয়ে উঠছে। এখানে এসেছিলাম সেসব ফেতনার পথ বন্ধ করতে । কিন্তু এখানে এসে কী দেখলাম আমি!" 'ডাই! আমি আমার আচরণে অনুতপ্ত” - এহতেশাম মাথা নিচু করে বললেন। 'শুধু এই আচরণই নয় । আমাকে যখন এই পদে মনোনয়ন দেয়া হলো তখন আমার বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে নেযামুল মুলক সুলতীনের কান ভারী করা শুরু করলো । তুমি হয়তো জানো, আমি ও নেষামুল মুলক ইমাম মুওয়াকিফের মাদরাসায় এক সঙ্গে পড়েছি এবং সে আমার ঘনিষ্ঠ বন্ধু। সে নিজেই আমাকে ডেকে এনে এখানে চাকরী দিয়েছে। কিন্তু আমি এসে দেখলাম, সে সরকারী কোষাগার সাফ করে দিচ্ছে এবং সে (বাগদাদের) সাঙ্গতানাত দখল করে নিতে । এ ব্যাপারে আমি-সচেতন হয়ে উঠতেই আমার বিরুদ্ধে সে ক্ষেপে গেলো । ভাবলো তোমাদের সবাইকে বুঝি আমি এসব জানিয়ে দিয়েছি” “আমি সুলতানকে সতর্ক করে দেবো । সুলতান শুধু আমার কথাই শুনেন" - এহতেশাম বললেন। 'এই বেকুবি করো না । নেযামুল মুলক আগ থেকেই তোমাকে অপদস্থ করে এখান: থেকে বের করে দিতে চাচ্ছে। সুলতান তোমার কথা শুনলে তুসীর কথাও শুনেন । তুমি তাড়াহুড়া করলে এ লোক তোমাকে শুধু দরবার থেকে ধেরই করবে না, কয়েদখানায় ভরে রাখবে ।.আমি তো বাইরের সব বিপদের কথা ভুলেই গেছি ।-সবচেয়ে বড় বিপদ তো এই লোকই । এ বড় বিষধর সাপ যে সুলতানের আস্তিনে প্রতিপালিত হচ্ছে “আমাকে বলো আমি কি করবোঃ' - এহতেশাম হাসানকে জিজ্ঞেস করলেন। আমার কথা শেষ হতে দাও । আমি এই ওযীরে আজমের ব্যাপারে পেরেশান হয়ে ভাবছিলাম তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তোমার আচরণ দেখে আমি সরে গেছি। যদি সুলতানের বিশেষ উপদেষ্টা এভাবে এক হাকিমের ঘরে গিয়ে ঢুকে পড়ে সর এই সুলতানের: মুহাফেজ হে আল্লাহ! আমি সুলতানকে অবশ্যই বলবো, তার নাকের নিচে কি ঘটছে। এহতেশাম মাদানী হাতজোড় করে হাসানের কাছে মাফ চাইতে লাগলো যাতে সুলতানের কাছে সে একথা না বলে। “সুলতানকে যদি তোমার এ কথা বলে দেই তাহলে কি যে হবে তা তো জানো না তুমি। সুলতান নেযামুল মুলকের কাছে পরামর্শ চাইবেন। নেযামুল মুলক যে সুযোগের খোঁজে আছে সে সেটা পেয়ে যাবে। তারপর তুমি সোজা কয়েদখানার বাসিন্দা হবে' - এহতেশাম এভাবে মাফ চাওয়াতে হাসান চিন্তায় পড়ে যাওয়ার ভান করলো । এ্রকটু পর বললো - “আমার সাথে তুমি থাকলে আমরা দু'জন সুলতানের দৃষ্টি থেকে নেধামুল- মুলককে নামাতে চেষ্টা করবো ।” “আমি তোমার সঙ্গে আছি।” ১৬৩ ডখ্৮্.211001119.001)
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।