Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“মনে রেখো হাসান! নিজেকে পাক্কা আহলে সুন্নত বলে সবার কাছে পরিচয় দেবে এবং জুমুআর দিন অবশ্যই মসজিদে যাবে । বড় কোন পদ পেলে সুলতান মালিক শার নেযামুল মুলককে সুলতানের দৃষ্টি থেকে ফেলে দেয়া যায়। একবার মন্ত্রিত্ব ঘদি নিতে পারো সালতানাতে সেলজুকির ভেতর শুরু হয়ে যাবে আমাদের “মাটি খোদাইয়ের” কাজ। গুও্ডচর দ্বারা আমার সঙ্গে যোগাযোগ ঠিক রেখো । আর মনে রেখো, এই মেয়েকে তোমার বিধবা বোন বলে পরিচয় দিতে হবে । আর সুযোগ পেলেই আমাদের ফেরকার তাবলিগ শুরু করে দেবে।' প্রথমে হাসান ও আহমদ ইবনে গুতাশের ফেব্রুকার প্রচারণা দ্বারা মনে হচ্ছিলো ওরা ইসমাঈলী ফেরকার। কিন্তু শাহদর থেকে খালজান পৌছতে পৌছতে ওরা যে নাশতামূলক কাজ দেখায় এতে বুঝা যায় ওরা “ফেরকায়ে বাতিনী+। কিন্তু ক্রমেই স্পষ্ট হয় এরা কোন ফেরকার ধার ধারে না। দেশ সমাজ ও মানুষের সব কিছু ধ্বংস করে নিজেদের জন্য দুনিয়ার বেহেশত প্রতিষ্ঠা করতে যা ষা প্রয়োজন তারা তাই করতে প্রস্তুত। আধ ধা 2৩ হাসান তখন বসা নেযামুল মুলক হাসান তুসীর কাছে। এর আগে সে তার সঙ্গে নিয়ে আসা মেয়েটির পরিচয় দেয়, তার নাম ফাতেমা, এই যৌবনেই সে বিধবা হয়ে গেছে। নেযামুল মুলক তার বোনকে ভেতরের বাড়িতে পাঠিয়ে দেয়। হাসান নেযামুল মুলককে তার মাদরাসার কথা স্মরণ করিয়ে দেয় এবং বড় দুঃখভরা গলায় তার দুর্দশার কথা শোনায় । নেযামুল মূলকও তা বিশ্বাস করে নেয়। “আমি তোমাকে বাধ্য করতে পারবো না খাজা! - করুণ গলায় বললো হাসান ইবনে সবা - "তুমি প্রধান মন্ত্রী।' আমি তোমার প্রজাদের সাধারণ একজন মানুষ । তুমি সেসব মুসলমানদের একজন যে তাকওয়া ও সত্যের সাধনাকে নিজের জীবনের ব্রত বলে মনে করে। তোমার মতো এমন মুস্তাকীর বৈশিষ্ট্যের লোকেরা তাদের ওয়াদা পালনকে ফরজ মনে করে। তারা জানে ওয়াদার বরখেলাপ গুনাহের কাজ। এটাও ভেবে দেখো, তুমি যতটুকু পড়েছো আমিও ততটুকুই পড়েছি। কিন্তু তুমি প্রধানমন্ত্রী আর আমার দু বেলার রুটি রোজগারীও নয় ।" “আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা হাসান - নেযামুল মুলক বললেন - “আমি শুধু আমার ওয়াদাই পূরণ করবো না, বরং আমার স্বীয় পদের সমান অংশীদারও তোমাকে মনে করবো ।” এরপর নেযামুল-মূলক হাসানের বিদ্যা-বুদ্ধি, যোগ্যতা ইত্যাদি ব্যাপারে সুলতান মালিক শাহের কাছে এমন উচ্ছসিত প্রশংসা করে তোলে ধরে যে, মালিক শাহ হাসান ইবনে সবাকে বিরাট .এক পদে বসিয়ে দেয় এবং তার উপদেষ্টা পরিষদের বিশেষ সদস্য হিসেবে বেছে নেয়। ১৬০ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।