Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“আমি এতটুকুই জানি সে রায় চলে গিয়েছিলো - উমর খয়াম বললেন- “সে সেখানকারই লোক। তোমার হয়তো মনে আছে সে যেমন চালাক তেমন সাব্ধানী লোক্‌ ছিলো। তোমার মনে আছে কিনা জানি না। সে একবার এক ছাত্রের কিছু পয়সা চুরি করেছিলো এবং ধরাও পড়েছিলো । আমরা তার পক্ষে ওকালতি করে বলেছিলাম হাসান চোর হতে পারে না। অথচ.সে আসলেই চুরি করেছিলো । তারপরও আমরা তাকে বন্ধু বলেই দেখতাম ।" “হ্যা উমর! আমার মনে. পড়েছে। তার মধ্যে অবশ্যই এমন কিছু ছিলো যা আমাদের এত ভালো লাগতো যে, তাকে ছাড়া নিজেদের বৃথা মনে হতো ।” “এটা ছিলো আসলে তার মুখের ভাষার নৈপুণ্য" - - উমর খয়াম বললেন- “আমরাও তো কথা বলতাম । কিন্তু ও.যখন বলতো. তখন কেমন যেন মায়াময় পরিবেশের সৃষ্টি করতো। সে এমনিতেও দারুণ সধ্ততিভ ছিলো। তার চোখেও-এমন আকর্ষণের দৃষ্টি ছিলো যে, সে যদি কারো চোখে চোখ রেখে কথা বলতো তাহলে শ্রোতা নিঃসংকোচে তা মেনে নিতো ।” দুই বন্ধু হাসান ইবনে সবাহকে নিয়ে কথা বলতে বলতে অর্ধেক রাত পার করে দেন। তারপর তারা শয়নকক্ষে চলে যান। দু'তিন দিন পর উমর খয়ামও চলে যান। . চার পাচ দিন পর লেযামুল সুলককে খবর দেয়া হলো রায় থেকে এক লোক এসেছে। তার নাম বলেছে হাসান ইবনে সবাহ। “হাসান ইবনে সবাহ!' - নেযামুল মুলকের আওয়াজ আবেগে কেপে গেলো। তিনি উঠতে উঠতে চললেন- “তাকে চটজলদি ভেতরে নিয়ে এসো ।” জন্য নিজে দরজায় দাঁড়িয়ে আছেন। দু'জনে দুজনকেই আলিঙ্গনাবদ্ধ হতে দেখা গেলো । 'যখন শুলাম আমার দোস্ত ওযিরে আজমূ বনে গেছে খুশীতে আমি ফেটে পড়লাম - হাসান ইবনে সবাহ বললো- "শুনতেই পড়িমরি করে দৌড় লাগিয়েছি- “তা তো দেখছোই। কিন্তু এই এতগুলো বছর ছিলে কোথায় তাই বলো। আর কর্পছোই বা কি? তোমার জীবিকাই বা কি?" “জীবিকার পথ আমার মাটি দিয়ে ঢাকা । অনেক ভাগ্য-পরীক্ষা দিয়েছি। মিসর প্ন্ত গিয়েছি, কিন্তু ভাগ্য কখনো আমার সঙ্গ দেয়নি। কখনো রুজির সন্ধান পেয়েছি তারপর আবার -সেই বেরোজগারি। তবে এক জায়গা থেকে আমাকে দারুর্ণ জবাব দিয়েছে। বলেছে, তোমার শিক্ষার দণ্ড এত বেশি যে, ছোট কোন চাকরি তোমার জন্য পোষাবে নাঁ। এজন্য তোমার মন ব্যবসা বাণিজ্যও গ্রহণ করছে না ।” “হ্যা হাসান! সে লোক বুদ্ধিমানের কথাই বলেছে। ইমাম মুওয়াফিকের কোন ছাত্র সাধারণ কোন নওকরীতে ঢুকতে পারে না এবং দোকানদারীও তাকে মানায় না। আমাদের বন্ধু উমর এসেছিলো । সে এখন উমর খয়াম। দর্শন, কাব্যসাহিত্য ও চির রি রিনি ভিত রিয়া ছিলো না তার।' ১৬ ডখ্৮্.211001179.001

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।