না হাসান! এজন্য কমপক্ষে দু'বছর দরকার। এটা ভুলে যেয়োনা, সেলজুকিরা তুকীঁ। বড় যুদ্ধবাজ আর জালিম লোক এরা । তাদের কাছে ফৌজও আছে। এখন জরুরী কাজ হলো, যেভাবে আমরা শাহদর ও খালজান নিয়েছি সেভাবে সেলজুকি সালতানাতকেও হাতের সুঠোয় পুরে নিতে হবে ।" “কিভাবে সম্ভব এটা? “অসন্তব কিছু নয় হাসান! দৃঢ় ইচ্ছা, বিশাল উদ্দেশ্য এবং মাথা সচল রাখতে হবে । সেলজুকিদের প্রশাসনে আমাদের ঢুকে পড়তে হবে। একাজ তুমি করতে পারবে। তোমাকে নতুন এক অভিযানের চাবি দিচ্ছি আমি ।+ গুরু! আমি আপনার হুকুমের অপেক্ষায় - কি করতে হবে বলুন আমাকে ।' “আমার গুপ্তচররা একটা খবর জানিয়েছে, সুলতান মালিক শার প্রধান মন্ত্রী হয়েছে এখন খাজা হাসান তুসী। প্রধান মন্ত্রী হওয়া অনেক বড় ব্যাপার । কিন্তু আসল কথা এটা নয়। আমি জেনেছি, সুলতান মালিক শাহ তার প্রতি এতই মুগ্ধ যে, তাকে “নেযামুল মুলক" উপাধি দিয়েছেন ।' “গুরু! খাজা তুসী তো প্রধান মন্ত্রী হয়েছে, কিন্তু আমি তাকে কি করবোঃ তাকে হত্যা করবো? হত্যা-টত্যা পরে। আমাদের পথে যে-ই বাধা হবে সে মারা পড়বে । এখন তোমার. কাজ হলো, তার স্থানটি নিতে হবে তোমাকে । তুমি কি ভুলে গেছো খাজা হাসান তোমার সহপাঠী ছিলো? হ্যা মুরশিদ! এ তো আমি ভুলেই গিয়েছিলাম ।' ভুলে গেছো কারণ, মাদরাসা থেকে বেরিয়েই তোমাকে আবদুল মালিক ইবনে আতাশের কাছে সোপর্ন'করা হয়েছিলো। তারপর তোমাকে এসব কাজে এমন ডুব দিতে হলো যে, আর সব ভুলেই গেছো তুমি ।” “আরো অনেক কিছু মনে পড়ছে আমার। মাদরাসায় তিন বন্ধু ছিলাম আমরা । উমর খয়াম, খাজা হাসান এবং আমি । আমরা ওয়াদা করেছিলাম, আমাদের মধ্যে কেউ যদি বড় কোন পদ পায় তাহলে সে অন্য দু'জনকেও এত বড় পদে সমাসীন করবে । আমার কাজ তো সহজ হয়ে গেলো। কাল সকালে আমি রওয়ানা হয়ে যাবো এবং খাজা হাসান থেকে এই ওয়াদার পুরো ফায়দা তুলবো” দেখলে হাসান! আমাদের প্রতিটি কাজই. সহজ হয়ে যাচ্ছে। আমরা যে হকের বিরল সুলতান মালিক শার দারুল হুকুমত এখন নিশাপুর না, মারতে । ১৪ পরদিন সকালে হাসান সাধারণ পোশাকে উন্নত জাতের একটি ঘোড়ায় চড়ে রওয়ানা হয় ।তার সঙ্গে আরেকটি ঘোড়া দেখা যায়। তাতে সওয়ার ছিলো অসম্ভব রূপসী এক মেয়ে । তার পোশাকও দারিদ্রমাথী। আহমদ ইবনে গুতাশ তাকে শেষ বারের মতো উপদেশ দিয়ে বলে, | ১৫৯ দ্ডখড/.2110001179.00910.
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।