Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

সে সালেহ নুমাইরীর মারা যাওয়ার কথা, ডাকাতদল দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা সব জানালো । ফারাহের ব্যাপারে বললো । সে ডাকাত সরদারের হাতে বন্দী ছিলো । ফারাহ ও সরদারকে চোরা ভূমিতে ডুবতে দেখেনি সে। কথা বলতে বলতে এক দিকে ঢলে পড়লো সে। স্বার উঠলো না । হাসান তার লাশ দীফ্ুন করে দিতে বললো । “এই দুর্গ এখন আমাদের । এখন বলো হাসান! এই সফলতা থেকে তুমি কি শিখলেঃ' - আহমদ ইবনে গুতাশ জিজ্ঞেস করলো । “এই যে, মানুষ তার প্রবৃত্তির গোলাম । মানুষের মনে এই কুপ্রবৃত্তি জাগিয়ে এই নিশ্চয়তা দিতে হবে যে, তার এই ইচ্ছা” পূরণ হয়ে যাবে । তখন যে পথেই তাকে নিয়ে যাওয়া হবে সে সে পথে চলতে বাধ্য ।” প্রথমেই তোমাকে আসি এই সবক দিয়েছি, প্রত্যেক মানুষের মধ্যে শয়তানের অস্তিত্ও আছে খোদার অস্তিত্ও আছে। বলতে পারো, মানুষ একই সময় সৎ ও অসৎও । ইবাদত কী?' “অসৎ ও মন্দকে দমিয়ে রাখার একটা মাধ্যম এবং খোদার সন্তুষ্টি অর্জনের এক হাতিয়ার ।' _ প্রতিটি মানুষের মধ্যে এই মন্দত্ব ও শয়তানকে জাগিয়ে তুলতে হবে । সালেহ নুমাইরী পাক্কা মুসলমান ছিলো, তুমি তাকে এমন গুগ্তধনের রাস্তা দেখিয়েছো যার কোন অস্তিত্ই নেই। এই ধোকা থেকে ফারার মতো সুন্দরী বিচক্ষণ মেয়েও বাচতে পারেনি । তুমি তো দেখেছো, এই লোকের সততা এমনভাবে উড়ে গেলো যেমন প্রখর রোদে উড়ে যায় শিশির বিন্দু।' এরপর হাসানরা লোকদের মধ্যে এ খবর ছড়িয়ে দিলো, খালজানের আমীর সালেহ নুমাইরী খোদার এ দৃতের প্রতি এত মুগ্ধ হয়েছে যে, এই দুর্ণ খোদার এ দূতকে উপহারম্বরূপ দিয়ে নিজে জঙ্গলের জীবন অবলম্বন করেছে। পরদিন আহমদ ও হাসান তাদের শয়তানী পুজা নিয়ে বসলো। আহমদ বললো, দেখেছো হাসান! মানুষকে জালে জড়ানো মুশকিল কাজ নয়। মানুষ গুজব, প্রোপাগার্ডা, রহস্যময়তায় খুব তাড়াতাড়ি প্রভাবান্বিত হয়।' “আর মুখের জাদুতেও দারুণ জাদুমুগ্ধ হয়' - হাসান বললো । “তবে এসব লোকদের আমীর উমারাদের কিছু এবং সমাজের মাথা ওয়ালাদের ব্যাপার একটু ভিন্ন। ওদেরকে এই বিশ্বাস দাও। তুমি লোকদের উপার্জনের বড় হাতিয়ার ধন-দৌলত আর সুন্দরী নারীদের ঝলক দেখিয়ে দাও ওদেরকে । দেখবে এরা তোমার গোলাম বনে গেছে। তবে শুধুই লোকদের নিয়ে আমরা বেশি এগুতে পারবো নাঁ। সব সময় মনে রেখো, প্রশাসন এখন সেলজুকিদের । আর সেলজুকিরা আহলে সুন্নত।' “লোকদেরকে দলে ভিড়িয়ে সেলজুফিদের বিরুদ্ধে ওদেরকে বিদ্রোহী করে তুলতে পারি আমরা ।' ১৫৮ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।