Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

ঝাড়ের দিকে ছুটলো । কিন্তু এর সামনেই চোরা কাদার ভূমি । ফারাহ মোড়-ঘুরে রাস্তা বদলাতে বদলাতে সরদার পৌছে গেলো সেখানে । ফারাহ এবার চোরা ভূমির দিকে এগিয়ে গেলো । কয়েক পা যেতেই তার পা মাটিতে দেবে যেতে লাগলো । সরদার তার ওপর ঝাঁপিয়ে পড়লো। এবার দুজনেই দ্র'ত নিচে যেতে লাগলো, ফারাহ আ ..... আ..... করে চিৎকার করছিলো, আর সরদার তার লোকদের নাম ধরে ধরে ডাকছিলো। সরদারের তিন চারজন লোক চোরা ভূমিতে পৌছে গেলো । তারা শুধু ফারাহ আর সরদারের মাথাই দেখতে পেলো । পরমুহূর্তে এ লোকগুলোও তলিয়ে যেতে লাগলো । গঘ ++ তিন চার দিন পর খালজান পৌছলো আহমদ ইবনে গুতাশ। “খালজানের কেল্লা মোবারক হোক আমার পীর মুরশিদ!' - হাসান ইবনে সবা তাকে স্বাগত জানিয়ে বললো । _ “সালেহ নুমাইরীর কি আর ফিরে আসার সম্ভাবনা আছে?” - আহমদ জিজ্ঞেস করলো। “না গুরু! সম্পদ এমন এক অজগর, আজ পর্যন্ত সে লক্ষ লক্ষ মানুষকে গিলে খেয়েছে। পরাক্রমশালী বাদশা খোদার বড় দিওয়ানা মুত্তাকী, বড় রিদ্বান কাকে সে ছেড়েছে? যে সালেহ নুমাইরী রক্তচক্ষু নিয়ে আমাকে অভিশাপ দিতে এসেছিলো, দাবী করেছিলো সে খোদার গোলাম- পাক্কা আহলে সুন্নতের অনুসারী । সেই সালেহ খোদার গোলামিকে পায়ে পিষে গুপ্তধনের খোঁজে বেরিয়ে গেলো, ফারাহও গেলো তার সঙ্গে' ..... “না মুরশিদ! আশ্চর্য লাগছে, সে জানে সালেহকে আমরা গুপ্তধনের ধোকা দিয়ে গায়েব করে দিচ্ছি। তবুও সে কি করে তার সঙ্গে চলে গেলো অত্যন্ত শোচনীয় অবস্থায় এখানে এসেছে। হাসান লোকটিকে তখনই নিয়ে আসার নির্দেশ দিলো। ্‌ রক্তাক্ত এক লোককে দারোয়ান ভেতরে নিয়ে এলো। “কে তুমিঃ কোথেকে এসেছোঃ” - আহমদ জিজ্ঞেস করলো । “এক দিনের পথ চার দিনে অতিক্রম করেছি” - সে হীপাতে হাঁপাতে বড় কষ্টে বললো । এছিলো সালেহ নুমাইরীর নেমক হালাল করা কর্মচারী । সে শুধু সালেহের খবর জানাতে খালজান আসে । পথে কয়েকবার বেহুশ হয়। ঘোড়া থেকে পড়ে যায়। এভাবে নরক যন্ত্রণা সয়ে চতুর্থ দিন খালজান পৌছে। ১৫৭ ডখ্৮৬.211001119.001

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।