Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“আমীরে খালজান! নকশাটি দিয়ে দিন আমাকে । এ গুপ্তধন আমাদের - সরদার বললো । সালেহ কিছুই বললো না। তাবু থেকে যখন বের হলো তার হাতে তখন খোলা তরবারি- “দেখছো কি? হাতিয়ার উঠাও। এ সম্পদ আমাদের - সালেহ তার লোকদের নির্দেশ দিলো । “সালেহ নুমাইরী! আরেকবার ভেবে দেখো । আমরা ডাকাত, সংখ্যাও বেশি। সালেহ কিছু না বলে তীব্রবেগে সরদারের দিকে তলোয়ার বাড়ালো । সরদারের ঘোড়া তার দিকে এগিয়ে এলো ৷ সালেহ চট করে বসে পড়ে সজোরে ঘোড়ার পেটে তলোয়ার চালালো । ঘোড়া চিহি চিহি চিৎকারে লাফিয়ে উঠতেই সরদার পড়ে গেলো ঘোড়ার পিঠ থেকে। সালেহের সঙ্গে এখন আছে মাত্র নয় জন। পঁচিশজন সওয়ারের মোকাবেলা নয়জন পদাতিক তৌ হাস্যকর ৷ তবুও এই নয়জন জানবাজী রেখে ওদের ওপর হামলে পড়লো । শুরু হয়ে গেলো তুমুল লড়াই । ফারাহ দূরে দীড়িয়ে দেখছিলো তার চাল ভালোই সফল হয়েছে। এখন সালেহের লাশ দেখে নিশ্চিত হলেই সে এখান থেকে পালাবে । “এই মেয়ে এদিকে আসো! তোমার আমীরের তাবুতে আসো" - ফারাহ একটি বড় আওয়াজ শুনলো । ফারাহ ঘোড়া থেকে নেমে সালেহের তীবুর দিকে দৌড়ে গেলো । চাদ উঠে এসেছিলো মাথার ওপর । চাদের আলোয় দেখলো সালেহ নুমাইরীর লাশ পড়ে আছে। “তীবুতে এসো আমার সঙ্গে । বলো নকশা কোথায়? - সরদার ফারাহকে বললো । থলি বের করে সরদারের হাতে দিলো। থলি নিয়ে সরদার বাইরে এসে খুলে দেখলো । ভেতরে কি যেন ছিলো, সেগুলো ফেলে দিতেই নকশা বেরিয়ে এলো । হ্যা এটাই - ফারাহ একথা বলেই হাঁটা দিলো । “যাচ্ছো কোথায় তুমি? - সরদার জিজ্ঞেস করলো । “নকশা পেয়ে গেছো তুমি । ধরে নাও গুপ্তধনও পেয়ে গেছো । আর আমিও ছাড়া পেয়ে গেছি।” “দীড়াও. এত তাড়াতাড়ি ছাড়বো না আমি তোমাকে । তুমি তো মরা ফুল নও যে স্বাণ না নিয়ে ছুড়ে দেবো! ফারাহ বুঝলো, এক ডাকাত সরদারের কাছে তার নিজের ওয়াদার কোন মূল্য নেই। সে তার ঘোড়ার দিকে দৌড়ালো। সরদার তার পথে এসে গেলো। সে অন্য দিকে দৌড় দিলো। তখনও লড়াই চলছিলো। সরদার এবারও তার পথ আগলে দাড়াতে চাইলো আর ফারাহ নিহত কারো ঘোড়ার দিকে যেতে চাচ্ছিলো। ৮1৯ 15৮১1৮৮ কিন্তু সরদার ফারাহকে কোন ঘোড়ার কাছে পৌছতে 'দিলো না। ফারাহ এবার দ্রুত তীবুর শিবির থেকে বেরিয়ে ঘন ঝোপ- ১৫৬ ডখ্৮্.211001119.001

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।