Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“আগে বলো তুমি আমার প্রতি- এত. বড় অনুগহ কেন করছো? এতবড় খবর কেন ফাঁস করে দিচ্ছো?' “কারণ আমার এর প্রতি কোন আকর্ষণ নেই। একজন মানুষের প্রতি আকর্ষণ ছিলো। কিন্তু আমার অক্ষমতা হলো, আমীরে খালজানের আমি বন্ধিনী ছিলাম । দরবেশ তাকে গুপ্তধনের সন্ধান দিলে সে যখন রওয়ানা দেয় আমি খুব খুশী হই এজন্য যে, এবার আমার ভালোবাসার লোকের কাছে ফিরে যেতে পারবো এবং আমরা বিয়ে করতে পারবো । কিন্তু আমীর আমাকে জোর করে সঙ্গে নিয়ে চললো। সফরে আজ আমাদের প্রথম রাত । সুযোগ পেয়ে পালালাম আমি । তোমার লোকেরা আমাকে না ধরলে কাল আমি আমার লোকের কাছে থাকতাম । “তুমি কি চাও তোমাকে ছেড়ে দেবো আমি? হ্যা, তুমি সম্পদের কাঙ্গাল। আমি ভালোবাসার কাঙ্গাল ।' কিন্তু আমীরে খালজান পর্যন্ত তোমার যেতে হবে। তোমার একথা ধোকাও তো হতে পারে । আমি নকশা পেলেই ছেড়ে দেবো তোমাকে ।' “আমাকে তো ছেড়ে দেবে তুমি। তবে আমীরকে তুমি জীবিত ছাড়লে সে আমাকে জীবিত ছাড়বে না। “সে জীবিত থাকবে না! উঠো, নিজের ঘোড়ায় সওয়ার হয়ে যাও ।" ওহ 2 গাঙ্ “ওরা এখনো 'এলো না? তুববুর ভেতরে বসে কয়েকবার এ প্রশ্ন করেছে সালেহ নুমাইরী। “না ওরা এ মেয়েকে যেতে দেবে না।' 'জঙ্গলে হয়তো হারিয়ে গেছে। তবুও তাকে ওরা নিয়ে আসবেই ।” তাদের কানে ঘোড়ার আওয়াজ এলো । “ওরা আসছে' - দু'-তিনজন লোক বললো । “এখন আমি ওকে প্রত্যেক রাতেই বেঁধে রাখবো” - সালেহ নুমাইরী বললো । “না আমীরে মুহতারাম! আমরা আরো এগিয়ে গেলে এ আর*পালানোর সাহস পাবে না, কালই এ জঙ্গল শেষ হয়ে তৃণ লতাহীন পাহাড়ী এলাকা শুরু হবে। রাখো, শোন, দু'তিনটি নয় অনেকগুলো ঘোড়ার আওয়াজ নয় এটা? হ্যা আমীরে মুহতারাম! পু এবার কাছ থেকেই ওরা অনেকগুলো ঘোড়ার পায়ের আওয়াজ পেলো। পর মুহূর্তেই গর্জন শুনলো - “যে যেখানে আছো সেখানেই থাকো।' বিশ পঁচিশজনের ডাকাতদল সালেহের ছোট তীবুর শিবির ঘিরে ফেলে । ১৫৫ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।