Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে সবার শয়তানী শিক্ষা । সরদারকে সে কিভাবে পথে আনবে পথে যেতে যেতে ঠিক করে ফেললো। চাদের ন্গিপ্ধ আলোয় সরদার ফারাহর চেহারা দেখে চরম বিশ্বয়ে বলে উঠলো, “উহ! আমি কিভাবে মানবো তুমি কোন মানবী, অন্য জগতের রহস্যময় কোন প্রাণী নয়!" সরদারের কথা বলার ভঙ্গি আরবদের মতো । আরবরা এভাবেই কবিতার ভাষায় কথা বলে। “এ বলছে খালজানের আমীর তাকে ধরে নিয়ে যাচ্ছিলো” - এক সওয়ার বললো । “দুই সওয়ার পিছু ধাওয়া করে আসছিলো । আমরা মেরে ফেলেছি ওদেরকে' - আরেক সওয়ার বললো । “আমীরে খালজান? এতো এমনই যেমন কেউ বললো এ চাদ নয় সূর্য। আমীরের কী দরকার পড়লো যে, সে এক মেয়েকে ধরে নিয়ে যাচ্ছেঃ সে কি তোমাকে কোথাও থেকে জোর করে নিয়ে যাচ্ছে? ঘোড়া থেকে নেমে আমাদের এখানে বসো, আর গোলাপের পাপড়ি নাড়াও খানিক । দেখি তুমি আসলে কে? - সরদার বললো, “আগে ফুলের পাপড়ির মূল্য জেনে নাও সরদার! পাথরের সওদাগর হয়ে তুমি হীরার কি কদর বুঝবে! আগে ছিলাম এক আমীরের অপহরণ করা মেয়ে । আর এখন এক ডাকাতের । আমার মূল্য এক ডাকাত বুঝবে কি করে?' - ফারাহ সরদারের ভঙ্গি নকল করে বললো । হাহা হা! চাদনীতে হীরার ঝলকানির মতো তোমার চেহারা দেখে আমি তাজ্জব বনে গিয়েছিলাম, কোন মানবীয় চোখও এত নেশা ধরানোও হয়? কিন্তু তোমার মুখের ভাষার রূপ এঁ নেশা নেশা চোখের চেয়েও জাদুময় 1 “আমার বূপই দেখোনা সরদার! দুনিয়ার শাহানশাহ বানিয়ে দিতে পারবো তোমাকে । শুধু সাহসের প্রয়োজন। নিজের অবস্থা দেখে নিজেকে আগে চেনো । শিকারের খোজে জঙ্গলের পর জঙ্গল চষে বেড়াচ্ছো শুধুঃ কাফেলা লুট করে যতই কামাও না কেন সে ডাকাতই তো রয়ে যাবে । তোমাকে আমি এক গুপ্তধনের পথ চেনাতে পারি। সেটা হাতে পেলে তুমি এক ফৌজ বানিয়ে সেলজুকিদের সালতানাত দখল করতে পারবে । আরব ও মিসরকে তোমার সালতানাতের অন্তর্ভুক্ত করতে পারবে ।' “তোমার মাথা কি ঠিক আছে মেয়ে? মাথা ঠিক করে কথা বলো, যাতে বুঝতে পারি।” “আমীরে খালজান বিরাট এক গুপ্তধন উদ্ধার করতে যাচ্ছে। “কোথেকে? “নকশা তার কাছেই আছে, ওতে রাস্তার চিত্র আকা আছে, পথে কোথায় বিপদ ওৎপেতে আছে তাও নকশায় দেয়া আছে। গুগুধন যে গুহায় রাখা আছে তাও নকশায় দেওয়া হয়েছে।' পুপ্তধনের সন্ধান কে দিলো? “এক দরবেশ । খালজানের আমীর সালেহ নুমাইরী এ দরবেশের কী ইচ্ছা যেন পূরণ করে দেয়।' ১৫৪ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।