Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

ততক্ষণে ফারাহ কিছু দুর এগিয়ে গেছে। সে ঠিক পথেই যাচ্ছিলো । চাদের নির্মল আলোতে পথও দেখা যাচ্ছিলো পরিফ্ার। ফারাহ হঠাৎ খুব জোরে লাগাম টেনে ধরলো। শক্তিশালী ঘোড়াও চট করে দীড়িয়ে পড়লো । তখন বিশ পঁচিশটি ঘোড়-সওয়ার ফারাহ থেকে একশ গজ দূরে। ফারাহ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিলো । পুরুষ হলে ফারাহ থামতো না। রাতেও এদিকে মুসাফিররা পথ চলে। কিন্তু একজন মেয়ে এই রাতের কোলে খুবই অনিরাপদ । কেউ দেখে ফেললে তাহলে আর রক্ষা নেই। কিন্তু শেষ রক্ষা আর হলো না। একজন তাকে দেখে ফেললো । ফারাহ টের পেয়েই একদিকে ঘোড়া ছুটালো। কিন্ত্রু তাদের আরও ঘোড়-সওয়ার তাদের দল থেকে গিয়ে একটু দূরে তাকে ঘেরাওয়ের মধ্যে এনে আটকে ফেললো। ওদিক থেকে সালেহের পাঠানো দুই সওয়ারও এসে গেলো। ফারাহকে দেখে তারা ঘোড়া থামালো । 'এই মেয়ে আমাদের আমীরের! সে পালিয়ে এসেছে। ওকে আমাদের হাতে দিয়ে দাও-* এক সওয়ার বললো । “না, এরা মিথ্যা বলছে। ওদের আমীরের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমাকে এরা অপহরণ করে নিয়ে যাচ্ছিলো। পালিয়ে এসেছি আমি । আমাকে খালজান পৌছে দাও তোমরা ।” 'তোমরা ভাই চলে যাও। এ খালজানের আমীরের মেয়ে । একে তার কাছে পৌছে দিবো আমরা । ফারাহ ওদের সাথে যেতে পরিষ্কারভাবে অস্বীকার করে দিলো । সেই চার সওয়ার সালেহের সওয়ারদের ফিরে যেতে বললো । কিন্তু এ দুই সওয়ার এই চার সওয়ারকে সাধারণ মুসাফির ভেবে তলোয়ার বের করলো । এরাও বিলম্ব করলো না। তলোয়ারে তলোয়ারে, টন্ধর লেগে গেলো । তখনই এঁ দুই সওয়ার টের পেলো, এরা চারজনই তলোয়ার চালনায় অসম্ভব ক্ষিপ্র। একটু পরেই সালেহের দুই ঘোড়সওয়ার মারা পড়লো । এ চারজন ফারাহকে সঙ্গে নিয়ে হালকা চালে ঘোড়া ছুটালো। “তোমরা কে? কোথায়বা যাচ্ছো? - ফারাহ পথ চলতে চলতে জিজ্ঞেস করলো । 'ভুল ধারণায় থেকোনা মেয়ে! আমরা কাউকে ধোকার মধ্যে রাখিনা। মরুদস্যু আমরা । “আমাদের সরদারের কাছে যাচ্ছি এখন? । “তোমরা কি আমাকে খালজান পৌছে দেবে? খালজানের রাস্তায় ছেড়ে দিলেই আমি একা পৌছে যেতে পারবো ।” “তোমার এই প্রশ্রের উত্তর আমাদের সরদারই দিতে পারবেন' - এক সওয়ার বললো । “আরেকটি জবাব শোন। তোমার মতো এমন সুন্দরী হীরার কদর আমাদের সরদারই করতে পারবেন । তিনি তোমাকে যেতে দেবেন না'। : ফারহার জন্য এই খবর ছিলো খুবই ভয়াবহ ৷ তার করার কিছুই ছিলো না। সে কোন তর্ক বা ঝামেলা না করে ওদের সঙ্গে চলতে লাগলো । তার মাথায় ছিলো হাসান ৯৫৩ ডখ্৮৬.911001179.001)

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।