Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

“তুমি তো আমার স্ত্রীই হবে । আমার তাবুতে ঘুমালেও দোষের কিছু হবে না ।' স্ত্রী হওয়া পর্যন্ত তো আপনি আমার জন্য অন্য পুরুষ । মুসলমানের মেয়ে আমি । ইসলামের পুরো পাবন্দ আমি |” “ছোট আরেকটা তাবু লাগিয়ে দাও* - সালেহ হুকুম. করলো । সব তাবু খাটানৌর পর সবাই খেতে বসে গেলো । খাওয়ার পর কেউ আর দেরী করলো না। সারা দিনের সফর তাদের হাঁড়মজ্জা নাড়িয়ে দিয়েছে । শুয়ে পড়তেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেলো । শুধু-ফারাহ জেগে থাকতে প্রাণপণ চেষ্টা করছিলো । শোয়ার আগে মশালগুলো নিভিয়ে দেয়া হয়েছিলো । তবুও চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়নি। চীদ একাই প্রতিষ্ঠা করছিলো. তার আবছা আলোর রাজ্য । মাঝ রাতের একটু আগে ফারাহ নিঃশব্দে তার তাবু থেকে বের হলো । কাছের একটি গাছের ওপর চড়ে বসে সবগুলো তীবুর দিকে তাকালো । না কোথাও কোন নড়াচড়া নেই। কাফেলার ঘোড়া ও উট তাবুর শিবির থেকে কিছুটা দূরে একটা টিলার পেছনে বাধা ছিলো। ফারাহ উচু ঘাস ভেঙ্গে ঝাড় ও গাছের ডাল বেয়ে সেখানে পৌছে গেলো। ঘোড়ার জিন ইত্যাদি ঘোড়ার কাছেই মাটিতে পড়া ছিলো । ফারাহ একটি জিন বিনা শব্দে উঠিয়ে একটি ঘোড়ার পিঠে রেখে দিলো। তারপর ঘোড়ার মুখে লাগাম লাগিয়ে ঘোড়ায় চড়ে বসলো। প্রথমেই ঘোড়া ছুটালো না। আস্তে আস্তে হটিয়ে নিয়ে গেলো । কিন্তু পাথরি ভূমি হওয়ায় শব্দ হলো, নিস্তব্ধ রাতের এই হালকা আওয়াজও বেশ উঁচুতে পৌছে গেলো । তীবুর ভেতরে একজনের চোখ খুলে গেলো। তখনই দূরে সরে যাওয়া ঘোড়ার খুরধ্বনি তার কানে এলো । | সে কাউকে না জাগিয়ে ঘোড়াগুলোর দিকে গিয়ে দেখলো একটি ঘোড়া কম। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললো, “আরে কে যেন একটি ঘোড়া নিয়ে যাচ্ছে।' . তার সঙ্গীরা হড়বড় করে উঠলো। তারাও ঘোড়ার আওয়াজ শুনলো। এ সময় ফারাহ এই ভেবে জোরে ঘোড়া ছুটালো যে, সে বেশ দূরে চলে এসেছে। ফিরে যাওয়ার পথে সে অনুমানে চলছিলো। সবার এক সঙ্গের আওয়াজে সালেও উঠে গেলো বাইরে বের হা সের কারণ জিজ্েস করলো। . “একটি ঘোড়া মুরি হয়ে গেছে” -এক লোক বললো । সালেহ এটা শুনতেই ফারহীর তীবুর দিকে দৌড়ে গেলো। তীবুর পর্দা সরিয়ে দেখলো। 'গর্্ভরা। ওতো পালিয়েছে । এখনই দু'জন গিয়ে ধরে নিয়ে এসো ওকে । মরার ভয়ে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি ওকে এখানেই গাছের সঙ্গে উল্টো করে বেঁধে রেখে চলে যাবো ।' ১৫২ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।