“এত কি ভাবছো ফারাহ! ফিরে যাওয়ার ইচ্ছা মন থেকে বের করে দাও। মনে ঢুকাও সেই গুপ্তধনের কথা । ফিরে এসে বিরাট এক ফৌজ বানিয়ে সমস্ত কেল্সা-দুর্গ, শহর জয় করবো আমি ।.আমি সম্রাট হবো, তুমি হবে সম্রাজ্ঞী ।' “জীবিত ফিরতে পারলে তো! “জীবিতই ফিরবো আমরা ।' “আমি যদি বলি আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোন গুপ্তধন-টন কিছুই নেই? “হতেই পারে না এমন ।' ফারাহ দেখলো গুপ্তধন করতে করতে এ লোকের মাথা বিগড়ে গেছে। সে এবার অন্য পথ ধরলো । বললো, “আপনি তো একজন পাক্কা মুসলমান এবং নিষ্ঠাবান আহলে সুন্নত। কিন্তু এ সম্পদের লোভ আপনার মন থেকে খোদার অস্তিত্ব বের করে দিয়েছে । আমি আপনার কেউ নই। শুধু সুন্দরী একটি মেয়ে বলে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন"... 'রাখো রাখো, জানি কী বলতে চাচ্ছো তুমি”-সালেহ ফারাহকে বাঁধা দিয়ে বললো- “আমার পথ আগলে দীড়ানোর জন্য তুমি একথা বলছো । তুমি বলবে, আমি যেহেতু মুসলমান, আমার সম্পদের লোভ থাকতে নেই। তুমি আমাকে খোলাফায়ে না রানের মাসল নেলি দেরি ভিন তারা মুসলমানও ছিলো অন্য ধরনের । আজ যার কাছে সম্পদ আছে খোদাও তার । খোদার সামনে আমি রুকু সিজদা করে এক জীবন কাটিয়ে দিলাম । কিন্তু খোদা আমাকে এই সম্পদের ইংগিত দিলেন না" - হঠাৎ তার সুরে কর্তৃত ফুটে উঠলো-_ “তুমি আমারই মালিকানায় থেকে নানান ভয় 'দেখিয়ে এই সফর থেকে আমাকে র্থতে চাচ্ছো। আমি খালজানের আমীরে শহর । আমার হুকুমই চলবে । আমার সঙ্গে যে এগারজন সশস্ত্র লোক আছে এরা আমার গোলাম । তুমিও আমার হকুমের অধীনস্থ ।” ফারহা চুপ হয়ে গেলো । সালেহ কাফেলাকে আবার কোচ করতে বলে বড় বাক্সটি ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলো। অতিরিক্ত চারটি ঘোড়া নেয়া হয়েছিলো । এই কঠিন সফরে কোন ঘোড়া মরে গেলে এগুলো কাজে লাগবে । এঁ অতিরিক্ত একটি ঘোড়ার ওপর ফারাহকে সওয়ার করিয়ে দেয়া হলো। ওরা যতই এগুচ্ছিলো ততই ঘন জঙ্গলে ঢুকছিলো ৷ আর দু'পাশ থেকে টিলা টন্ধর আর শিলা পাহাড় পথ করে দিচ্ছিলো আরো সরু । জায়গায় জায়গায় জমে থাকা কাদা পানি বেশ অসুবিধায় ফেলছিলো। ঘন জঙ্গলে খুব তাড়াতাড়ি রাতের অন্ধকার নেমে এলো? সালেহ ভালো একটি জায়গায় তাবু ফেলার নির্দেশ দিলো। তারপর একটি জায়গা নির্বাচন করে তাবু বসানো হলো । দুটি মশাল জ্বালানো হলো। সালেহ নুমাইরীর তাবু টানানোর সময় ফারাহ বিগড়ে বসলো । ১৫১ ডখ্৮্.211001179.001)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।