Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

বাক্সটি একটি উটের পিঠে করে বহন করা হচ্ছিলো । উটের পিঠ থেকে বাক্স নামিয়ে এর ভালা খোলা হলো । বাক্সের ভেতর গত রাত থেকে একভাবে শুয়ে থাকায় ফারহীর মেরুদণ্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছিলো । ফারাহ বাক্স থেকে বের হলো না। প্রথম তো সে কিছুই বলতে পারছিলো না। প্রচণ্ড রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিলো । গলায় বিষ ঢেলে বললো, “আমাকে কেন সঙ্গে নিয়ে এসেছো? “ভালোবাসার দাবীতে - সালেহ তার লোকদের দূরে ইটিয়ে দিয়ে বললো। “সত্যিই যদি আমার প্রতি তোমার ভালোবাসা থাকে, এই বিপদের মধ্যে আমাকে নিয়ে যেয়ো না। আমি কি এত কষ্ট সহ্য করতে পারবো! 'প্রেমের শুরু তো তুমিই করেছিলে ফারাহ! প্রেমের পয়গাম নিয়ে তুমিই কি আমার কাছে আসোনি? তুমি নিজেই তো বলেছিলে আমার সাথে তুমি তোমার বিয়ে দেখতে চাও।” ৃ ফারহীর প্রেম ও ভালোবাসার প্রকৃতি যে কি তা তো ফারহীই জানতো । তাকে তো দায়িত্ব দেয়া হয়েছিলো সালেহ নুমাইরীকে বাগে আনার । সে সে দায়িত্‌ পালন করেছে। সে জানতো সালেহ যেখানে যাচ্ছে সেখান থেকে জীবিত ফিরে আসা সম্ভব নয়। ফারাহ ভাবতে বসলো, সে কি হাসানের মিশনকে বাঁচাবে না তার জীবনকে। এটা তো মৃত্যুর বয়স নয়। যৌবনের শুরু মাত্র । কিন্তু এই সালেহ যে একগুয়ে লোক একে বলে করে কিছুই বুঝানো যাবে না। তার সামনে একটাই পথ খোলা আছে, সালেহকে বলে দেয়া, সে মৃত্যুর দিকে যাচ্ছে। ফিরে না গেলে মারা তো যাবেই, সঙ্গে সঙ্গে খালজানও তার হাতছাড়া হয়ে যাকে এবং তাব্র পরিবার মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে মরবে। আর এটা হাসান ইবনে সবার ষড়যন্ত্র । কিন্তু ফারাহ পরিফার দেখতে পেলো, হাসান তাকে গাদ্দারীর অপরাধে হত্যা করবে । সে জানে হাসানের মনে বিন্দু পরিমাণও করুণা নেই । মানুষের লাশ দেখে সে আমোদ পায়। ফারাহের জন্য এদিকেও মৃত্যু ওদিকেও মৃত্যু । এখন তার দেখতে হবে কোন মৃত্যু তার জন্য সহজ । সে যদি হাসানকে সব কিছু ফাস না করে দেয় তাহলে এমন ভয়ংকর মৃত্যু তার হবে ঘা ভাবলেও শরীর কেঁপে উঠে। আর যদি সালেহকে ফিরিয়ে নিয়ে যায় তাহলে হাসান তার কোন লোক দ্বারা তার গর্দান উড়িয়ে দেবে । এ মৃত্যু অনেক সহজ । তবুও সে জীবিত থাকতে চায়। হাসান তাকে যদিও একটা অস্ত্র বানিয়ে রেখেছিলো, কিন্তু তাকে সুখ দিতো শাহজাদীর মতো । হাসান তার হাত থেকে ছুটে যাক এটা সে চাচ্ছিলো না। সে দেখিতে পাচ্ছিলো হাসান রাজাধিরাজ বনতে যাচ্ছে...ভেবে ভেবে ফারহা বেহাল হয়ে পড়ছিলো। সালেহ তার ধ্যান ভাঙ্গিয়ে বলে উঠলো, ১৫০ ডখ্৮্.2110001179.001

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।