একটি খাটের সমান বড় একটি বাক্সে ভরে রাখো । এরপর সব দিক দিয়ে বান্সের মধ্যে ছিদ্ব করে দাও। দমবন্ধ হয়ে যাতে মরে না যায়। পরদিন সকালে হাসান তাড়াতাড়ি বিছানা ছাড়লো । দু'জনকে ডেকে সালেহ নুমাইরীর ব্যাপারে খোজ নিলো । জাগার জোড় ভর তো বলে দিদার রন আমর ওটার মানা ভবে সারা রাত জেগেছিলাম- হাসানের একলোক তাকে বললো ।” 'তোমরা দু'জন তাহলে শাহদর গিয়ে আহমদ ইবনে গুতাশকে জানাও । আমি খালজান নিয়ে নিয়েছি। তাকে সালেহ নুমাইরীর সব কথা জানাবে । বলবে ফারাহের কৃতিত্ব এতে কম কিছু নয়। এখনই তোমরা রওয়ানা হয়ে যাও। ফারাহ শুয়ে আছে।- ওকে ঘুমুতে দাও।' হাসান ফারাহের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর তার কামরায় গিয়ে দেখলো ফারাহ নেই। তারপর চারদিকে খোঁজ লাগালো । কোথাও তাকে পাওয়া গেলো না। ফারাহ তখন বাক্সবন্দী হয়ে সালেহের কাফেলার সঙ্গে অনেক দূর চলে গেছে। সঙ্গ হাসান ফারাহের জন্য মোটেও ব্যাকুল হলো না.। কোন বিচ্ছেদ যন্ত্রণা তাকে স্পর্শ করলো না। ফারাহকে নিয়ে তার ঘর. বাধার সুখস্বপ্রী যে আরেকজন কেড়ে নিয়েছে এজন্য সে একটুও ভাঁবান্তর হলো না। তার চোখে একটি মেয়ের এতটুকু গুরুত্ব নেই যে,তার জন্য আকুল হতে হবে। তার স্বার্থসিদ্ধির জন্য সুন্দরী মেয়ে প্রয়োজন-এই প্রয়োজন ছাড়া মেয়েদের গুরুতৃ তার কাছে বড় গৌণ । আর ফারাহের মতো একটি মেয়ের প্রেম বেদনায় তার দুনিয়ার সীমানা শেষ হয়ে যাবে তার তো প্রশ্নই উঠে না।, কল্পনার রাজ্যে সে গড়ে তুলেছে এই দুনিয়ার বেহেশত । দুনিয়ার মানুষকে এই বেহেশত দেখানোর জন্যই সে গুরু করেছে এই ফেরকাবাজী । “ইয়া মুরশিদ-ফারাহ গেলো কোথায় এটা তো জানা উচিত। সে যদি সালেহ নুমাইরীর সাথে গিয়ে থাকে তাহলে তো সালেহকে অক্ষত ফিরিয়ে আনার আশংকা রয়ে যায়'-তার এক শিষ্য বললো । 'সে গেছে তার সাথেই, মরবেও তার সাথে । সালেহের মাথায় যেভাবে গুপ্তধন সওয়ার হয়েছে সে আর কোন দিন ফিরবে না” - হাসান বললো । 'সালেহ নুমাইরী ততক্ষণে সে জঙ্গলে পৌছে গেছে যেখানকার কোন কোন অংশ চোরা-কাদায় ভরা । ফারাহ তখনো বাজে বন্দী। সালেহ তার লোকদের বললো, আমরা অনেক দূর এসে গেছি। এই মেয়ের পিছু ধাওয়া করে কেউ এলে এতক্ষণে সে পৌছে যেতো] । একে বাক্স থেকে এখন বের করা যায় । অসুবিধা নেই কোন। 'হ্যা আমীরে খালজান! ভয় কিসের? এ পালিয়ে বা যাবে কোথায়?" - সালেহের এক সঙ্গী বললো। ১৪৯ ডখ্৮্.9110001179.001
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।