Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 1
/ ২৯১
📝 লেখা 📖 পিডিএফ

সাপের সাংঘাতিক প্রিয়। দুধের ওপর সাপগুলো যখন বাপ্টাঝাপ্টি শুরু করবে আপনি লোকদের নিয়ে দ্রুত ধনতাণ্ডার নিয়ে সরে পড়বেন। আর জৃলস্ত মশালও রাখতে হবে। যে গুহায় গুপ্তধনটি থাকবে সেখানে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কিছুই থাকতে পারে। মশাল দেখলেই ওরা পালিয়ে যাবে ।' “জরুরী আরেকটি কথা রয়ে গেছে। এখান থেকে আপনি রাতে রওয়ানা করবেন। কেউ যাতে আপনাদের. দেখতে না পায় ।' শহরের চৌকিদাররা তো দেখে ফেলবে । ওদেরকে কি বলা হবে?" | “কেউ দেখলে আসল কথা বলবেন না । আপনি শহরের প্রধান। কোথায় যাচ্ছেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না । করলেও উত্তর দেবেন না” সালেহ সে রাতেই তার. লোক নির্বাচন করে ফেললো । পরদিন সকালে নির্বাচিত লোকদের ডেকে শুধু বললো, একটি সফরে যেতে হবে । সফল হলে সোনারুপার অনেক মূল্যবান পুরস্কার পাবে । তবে শহরের কেউ যাতে এ ব্যাপারে জানতে না পারে । কারো মুখ দিয়ে একটি শব্দও যদি এ সম্পর্কে বের হয় তাকে হত্যা করা হবে। বুওয়ানা দেয়া হবে মাঝরাতের পর। এই বলে সে প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করার নির্দেশ দিলো। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফারাহ সালেহের কামরায় চলে এলো । আজ ফারাহের চোখে পানি। সালেহ যে এমন বিপদসংকুল এক অভিযানে যাচ্ছে এজন্যে তার উদ্বেগের শেষ নেই। সে নানানভাবে বুঝিয়ে দিলো সে এই বিরহ সইতে পারবে না। আর সালেহতো মানতেই পারছিলো না ফারাহকে রেখে সে এক মুহূর্ত কোথাও থাকতে পারবে । তাই ফারাহকে বললো, সেও যেন তার সঙ্গে যাওয়ার প্রস্তুতি নেয়। 'আমি তো যাবোই। কিন্তু আমার কারণে আপনার এত বড় গুরুতৃপূর্ণ অভিযান যদি ক্ষতিথরস্ত হয়! _ ফারাহ ফুঁপিয়ে ফুঁপিয়ে বললো। “না কোন ক্ষতি হবে না। তুমি সঙ্গে থাকলে আমার সাহস অটুট থাকবে ।' “তাহলে আমাকে অনুমতি নিয়ে দিন। কিন্তু আমি নিশ্চিত হাসান ইবনে সবা আমাকে সে অনুমতি দিবেন না।' সালেহ কোন অনুমতি টনুমতির ধার ধারতে চাচ্ছিলো না। হাসান ইবনে সবা তার কাছে এখন গোপন বিদ্যার অধিকারী একজন জাদুকর ছাড়া কিছুই না। জাদুকর হিসেবে সে গুপ্তধনের সন্ধান দিয়েছে সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে। সে তাই করেছে এবং গুপ্তধন আনতে যাচ্ছে। কিন্তু জাদুকররা যে-তাদের সঙ্গে সুন্দরী মেয়েদের রাখে এটা মেনে নেয়া যায় না। আর ফারাহের মতো একটি মেয়ে-যে এক আমীরের ভাগিনা এবং আরেক আমীরকে মন-প্রাণ দিয়ে ভালোবাসে-তাকে তো এমন নারীলোভী জাদুকরের কাছে ফেলে রেখে যাওয়া যায় না। কিন্তু ফারাহ যে নিজেও যেতে চাচ্ছে না সালেহ সেটা বুঝতে পারলো । সালেহের মতো এত বড় একজন শহরপ্রধানের পক্ষে এটা মেনে নেয়া এবং সহ্য করা সম্ভব ছিলো না। তখনই সে দুই সৈনিককে হুকুম দিলো, এই মেয়ের মুখ বেঁধে ১৪৮ ডখ্৮৬.211001179.001

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।