নিরাপদে রাখা যাবে না ভেবে দুরদুরান্তের কোন দুর্গম জঙ্গলে পুঁতে. রেখে গেছে। তাদের জীবদ্দশায় তারা আর সেসব সম্পদ উদ্ধারের সুযোগ পায়নি বা তাদের প্রয়োজনও হয়নি এসবের । এগুলোই পরে রূপকথা হয় “সাত রাজার ধন' নামে । এসব নিয়ে মানুষের মধ্যে এ বিশ্বাসও প্রচলিত আছে যে, যে-কোন গুপ্তধনের খৌজ একমাত্র দিতে পারে কোন জ্যোতিষ বা গুপ্তজ্ঞানের অধিকারী পণ্ডিত খষিরা। এটাও কথিত আছে, এগুলো আনতে গিয়ে প্রায় কেউ জীবিত ফিরতে পারে না। কারণ এসব গুপ্তধনের পাহারা দেয় বড় বড় বিষধর সাপ আর রাগী জিনরা । কিন্তু এরপরও এমন কাহিনীও জনশ্ুতিতে আছে, অমুকে এক গুপ্তধনের কিছু অংশ পেয়ে পাজা বনে গেছে। সালেহ তাই এই শুগুধনের কথা শুনেই এর জন্য প্রায় পাগল হয়ে উঠে। তারপর প্রেমসিক্ত ফারাহ আর ড্রাগ মেশানো সেই ফুল ও এর সুগন্ধি সালেহের সাধারণ চিন্তা ক্ষমতা নষ্ট করে দেয়। সে তো দৈনন্দিন নামাযের কথাও ভুলে যায় । গুপ্তধনের কাড়ি কাড়ি হীরা জহরত আর সোনা রুপা এবং ফারাহকে নিয়ে তার মন-মগজ রঙিন স্বপ্ণোর ফানুস তৈরী করতে থাকে । তার কাছে হাস্যকর মনে হতে থাকে বাস্তব দুনিয়ার প্রতিটি নড়াচড়া । হাসান সালেহকে আস্তে আস্তে এমন করেই ব্যাকুল করে তুলতে চেয়েছিলো । হাসান যখন দেখলো বেচারা এবার বুক ফেটে মারা যাবে তখন সে কালি কলম লাগলো কোথায় কোথায় কি ভয়াবহ বিপদ আছে। হাসান তাকে চিত্রের একটা অংশ দেখিয়ে বললো, “এই এলাকা দেখে আপনি তাজ্জব বনে যাবেন। মনে হবে এটা অন্য রোন দুনিয়া। এক জঙ্গল দিয়ে যাওয়ার সময় দেখবেন অদ্ভুত রকমের ঠাণ্ডা। সেখান থেকে আপনার নড়তে ইচ্ছে হবে না । আরেকখানে দেখবেন কাদাময় অঞ্চল । ঘোড়ায় সওয়ার হয়ে যেতে চাইলে ঘোড়াসহ জমিনে ধসে যাবেন আপনি । দুনিয়ার কোন শক্তিই সেই কাদার ভুবন থেকে বেরোতে পারবে না।' “আমি নজর রেখে এগুবো। সন্দেহ হলেই পাথর ছুঁড়ে দেখবো চোরা কাদার ভূমি কি না- সালেহ বললো' “কঠিন চোরাবালির স্তর পেরোতে হবে আপনাকে । এমন মরু অঞ্চল পড়বে মরুচর প্রাণীরাও সেখানে বীচতে পাঁরে না। পানির বিরাট মজুদ সঙ্গে রাখতে হবে। যেখানে গুপ্তধনটি আছে সেখানে এমন পাহাড় আপনার পথরোধ করবে যেন খাড়া ইস্পাতের প্রাচীর । ঘোড়া রেখে পায়ে হেঁটে যেতে হবে সেখানে আপনাকে ।" “সঙ্গে করে আমি জানবায ও বুদ্ধিমান লোক নিয়ে যাবো । আপনি আমাকে ভালো করে রাস্তা বুঝিয়ে দিন।' “আপনি একটি দুধেল উটনী নিয়ে যাবেন। গুপ্তধনের জায়গায় পৌছে দুধ দোহন করে বড় একটি পাত্রে দুধ রাখবেন। দুধভর্তি পাব্রটি গুপ্তধনের জায়গা থেকে একটু দূরে সরিয়ে রাখবেন। তখন সেখানকার সব সাপ দুধের ওপর হামলে পড়বে । দুধ ১৪৭ ডখ্৮৬.9110001179.001
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।